1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:২২|
ব্রেকিং নিউজ:
কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার তেল নিতে গিয়ে যুবক খুন: ঝিনাইদহে তেলপাম্প কর্মচারীদের পিটুনিতে নিহত নিরব গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চোরাই মার্কেটে তক্ষক কোটি টাকা দামে বিক্রি—গুজবের মধ্যেই লালমনিরহাটে তিনটি তক্ষক উদ্ধার ভারতীয় নেশা সিরাপ নতুন নামে পাচারের চেষ্টা নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু কেসোলা থেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনস্রোত, উপস্থিত ছিলেন কে এস মং ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনের কারাদণ্ড ডাক্তার দেখানোর অজুহাতে ইয়াবা বিক্রি, ক্রেতা সেজে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালাবাজার বাজার নয়, যেন অটোরিকশা স্ট্যান্ড বগুড়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন: কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন “মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার” ঝিকরগাছায় আহত কর্মীদের পাশে এমপি ডা. ফরিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আজমপুর রেলওয়ে স্টেশনের ভয়ঙ্কর গল্প

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মফস্বল সম্পাদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫,
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


প্রতিবেদন: শাহ্ ফুজায়েল আহমেদ
মফস্বল সম্পাদক, আমার সকাল ২৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি আগের চেয়ে ভালো রয়েছে। মানুষের মধ্যে আস্থা ফিরে এসেছে। তারা বলছে—আপনাদেরকে আরও পাঁচ বছর দেখতে চাই। পুলিশের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে আরও বাড়ানো হবে।

বৃহস্পতিবার, ১০ এপ্রিল দুপুর ২টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মব ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেখানেই মব হচ্ছে, সেখানেই সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাওয়া হচ্ছে। যারা এসব ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে। ভবিষ্যতে কেউ মব করতে চাইলে কঠোরভাবে দমন করা হবে।

শান্তিগঞ্জ থানা এলাকায় ঘন ঘন সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, শুধু পুলিশকে দোষ দিয়ে লাভ নেই। এটি শুধু পুলিশের দায়িত্ব নয়, জনসাধারণকেও সচেতন হতে হবে।

অস্ত্রের বিষয়ে তিনি বলেন, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আগ্নেয়াস্ত্রের অপব্যবহার না হয়, সেদিকে কঠোর নজর রাখা হয়।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, আমি এখানে এসেছি স্বরাষ্ট্র ও কৃষি বিষয় দেখার জন্য। ফরেন বিষয় দেখার জন্য আলাদা ফরেন মিনিস্টার রয়েছেন। তবে ভারতের সঙ্গে বন্দী বিনিময়ের একটি চুক্তি আছে। সেই চুক্তির আওতায় অপরাধীদের ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, চিকেন নেক ইস্যু নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো যুদ্ধের শঙ্কা নেই। আমরা আমাদের কিছু অস্ত্র হারিয়েছি, সেগুলো উদ্ধার করতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানা ও অন্যান্য স্থাপনাও পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা এবং শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper