1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
দেশের প্রথম ‘পাবলিক স্পিকিং অলিম্পিয়াড‘ সফলভাবে সম্পন্ন - আমার সকাল ২৪ |
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৫০|
ব্রেকিং নিউজ:
দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় রাজশাহীর তানোরে জিওলমারি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বরগুনায় মাদক কারবারি আটক স্বল্প খরচে আধুনিক রোগ নির্ণয় সেবা দিচ্ছে “ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির ওপর হামলা: প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় গ্রেফতার লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু মাগুরার শ্রীপুরে তেলের সংকট, বিপাকে যানবাহন চালকরা শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন প্রটোকল ভেঙে কৃষকের মাঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত

দেশের প্রথম ‘পাবলিক স্পিকিং অলিম্পিয়াড‘ সফলভাবে সম্পন্ন

আল জোবায়ের
  • আপলোডের সময় : শনিবার, আগস্ট ৩০, ২০২৫,

দেশের প্রথম ‘পাবলিক স্পিকিং অলিম্পিয়াড‘ সফলভাবে সম্পন্ন

 

আল জোবায়ের, স্টাফ রিপোর্টার।

গতকাল ২৯শে আগষ্ট রাজধানীর আগারগাঁওয়ের লায়ন হুমায়ুন জহির মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দেশের প্রথম ‘পাবলিক স্পিকিং অলিম্পিয়াড’।

সারাদেশ থেকে একাধিক ধাপের যাচাই-বাছাই শেষে নির্বাচিত ১২ জন প্রতিযোগী প্রেজেন্টেশন ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ অতিক্রম করে রংপুরের ‘আরোহী আয়শা সালমা‘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ১ম রানার্সআপ হন ‘আদিবা সুলতানা আলিফা‘ এবং ২য় রানার্সআপ নির্বাচিত হন সিলেটের ‘ফৌজিয়া ইয়াসমিন‘।

অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক প্রেসিডেন্ট জনাব লায়ন বেনজির আহমেদ পিএমজিএফ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্লোবাল পাবলিক স্পিকার ও ট্রেইনার জনাব কাজী এম আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নিজের বলার মতো একটি গল্প’এর প্রতিষ্ঠাতা জনাব ইকবাল বাহার, এবিসিডিই এর প্রতিষ্ঠাতা ও সিইও জনাব কাজী রাকিবুদ্দিন আহমেদ, কাজী কনসালটেন্টস এর পার্টনার জনাব প্রফেসর এসএম আরিফুজ্জামান, ই-ক্লাবের প্রেসিডেন্ট জনাব কামরুল হাসান, সান করপোরেশন লিমিটেড-এর সিইও ও প্রোপ্রাইটর জনাব লায়ন মো: লুতফুর রহমান এম জে এফ, এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজ এর সিএইচআরও ও বোর্ড সেক্রেটারি জনাব মুরাদ হোসেইন, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের সার্ক রিজনের ডেপুটি কো-অর্ডিনেটর জনাব হাসান মাহমুদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর কে.এম হাসান রিপন, স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট জনাব আরিফুল হাসান অপু, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: জুলফিকার আলী, এইচ আর প্রফেশনাল ও লিডারশীপ ট্রেইনার আলেয়া আকতার সহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ‘পাবলিক স্পিকিং অলিম্পিয়াড’এর প্রতিষ্ঠাতা জনাব মো: সোলায়মান আহমেদ জীসান বলেন “বাংলাদেশের তরুণ প্রজন্মের ভেতরে আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সুন্দরভাবে নিজেকে প্রকাশ করার ক্ষমতা গড়ে তুলতেই এই আয়োজনের উদ্যোগ। ভবিষ্যতে আমরা এটিকে জাতীয় পর্যায়ের একটি ব্র্যান্ডেড প্রতিযোগিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper