1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
দূর্বৃত্তের হামলায় জামায়াত সেক্রেটারি'র মৃত্যু - আমার সকাল ২৪ |
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ৯:৪৮|
ব্রেকিং নিউজ:
প্রটোকল ভেঙে কৃষকের মাঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত কেশবপুরে অনলাইন জুয়ার ফাঁদে যুবকের মৃত্যু ঝিকরগাছা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আলীকদমে সেনা ক্যান্টিন চেকপোস্টে দুই রোহিঙ্গা আটক নলছিটিতে প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের লাশ উদ্ধার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, বিজিবি সদস্যসহ আহত ৩ প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজারের বেশি পরিবার জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মামুন জোয়ার্দ্দার ফ্যামিলি কার্ড বস্তিবাসী পরিবারগুলোর জন্য আশার আলো উত্তরায় অভিযানে ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত

দূর্বৃত্তের হামলায় জামায়াত সেক্রেটারি’র মৃত্যু

সাইফুল ইসলাম
  • আপলোডের সময় : রবিবার, সেপ্টেম্বর ১, ২০২৪,
দূর্বৃত্তের হামলায় জামায়াত সেক্রেটারি'র মৃত্যু
দূর্বৃত্তের হামলায় জামায়াত সেক্রেটারি'র মৃত্যু

নওগাঁয় দূর্বৃত্তের হামলায় সাপাহার উপজেলা জামায়াত সেক্রেটারি’র মৃত্যু

 

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁয় দূর্বৃত্তের হামলায় গুরুতর আহত সাপাহার উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহিল কাফির মৃত্যু হয়েছে।
নওগাঁর সাপাহার উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতরাতে সাংগঠনিক প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে উপজেলার মানিকুড়া নামক স্থানে পৌঁছলে ৭-৮ জনের দূর্বৃত্তের দল পথরোধ করে অতর্কিত হামলা শুরু করে এতে গুরুতর আহত হন জামায়াত নেতা কাফি, স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ প্রদান করেন। আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জামায়াত নেতা আব্দুল্লাহিল কাফির উপর অতর্কিত হামলার ঘটনায় সাধারণ জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণী -পেশার মানুষ। শহীদ আব্দুল্লাহিল কাফির জানাজা আগামীকাল সকাল ৯টায় সাপাহার উপজেলার কাওয়াভাষা গ্রামে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক ও দলীয় সূত্র নিশ্চিত করেছেন।
”জেলা আমিরের শোক ও তীব্র প্রতিবাদ”
দূর্বৃত্তের হামলায় নিহত আব্দুল্লাহিল কাফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা পশ্চিম এর আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, সেক্রেটারী নাজমুল হোসাইন, নওগাঁ জেলা পূর্ব জামায়াতের আমির খম আব্দুর রাকিব, সেক্রেটারি এ্যাডঃ আসম সায়েম । তারা আজ এক শোকবার্তায় বলেন আব্দুল্লাহিল কাফি বরেন্দ্র জনপদে ইসলামী আন্দোলনের একজন অন্যতম বীর সিপাহী ছিলেন, তার রাজনৈতিক জনপ্রিয়তাই হামলার অন্যতম কারণ হতে পারে বলে মনে করেন জেলা আমীর। তিনি এমন নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং এরসাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শোকবার্তায় জেলা আমীর জামায়াত নেতা আব্দুল্লাহিল কাফির শাহাদাত কামনা করে আল্লাহ তায়ালার দরবারে দোয়া এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্য ধারণের তাওফীক ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper