আনারুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের উদ্যোগে ২৫তম সম্মেলন সফল করার লক্ষ্যে দেয়াল লেখন কর্মসূচি পালন করা হয়েছে।
সম্মেলনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় এবং দুর্গাপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনার দেয়াল পরিষ্কার-পরিচ্ছন্ন করে সেখানে সংগঠনের স্লোগান ও সম্মেলন সংক্রান্ত বার্তা লেখা হচ্ছে। আগামী ৪ এপ্রিল সম্ভাব্য নির্ধারিত তারিখকে ঘিরে সংগঠনের নেতাকর্মীরা জোরালো প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।
উপজেলার বিভিন্ন ওয়ার্ড কমিটি ও ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা সম্মেলন সফল করতে সমন্বিতভাবে কাজ করছেন। শিক্ষা প্রতিষ্ঠান ও প্রধান সড়কের আশপাশেও সংগঠনের প্রচারমূলক কার্যক্রম চলমান রয়েছে।
সংগঠনের নেতারা জানান, আগামী এক মাসব্যাপী দুর্গাপুরের বিভিন্ন ইউনিয়নে দেয়াল লেখনসহ নানা কর্মসূচি অব্যাহত থাকবে। সম্মেলনকে সফল ও অংশগ্রহণমূলক করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।