1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মুকুল ঠাকুর ধামাইল উৎসব–২০২৫ অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৩|
ব্রেকিং নিউজ:
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ চার বাংলাদেশি আহত ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক কয়েছ আহমদ নিহত শার্শা উপজেলা-এ ভেজাল গুড় তৈরির অভিযোগ বগুড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা বগুড়ায় র‍্যাব-১২’র অভিযানে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি বাঁশখালী উপজেলাতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ছাতক-এ মসজিদের টাকার বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ বগুড়ায় সরকারি দপ্তরগুলোর সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে টাপেন্টাডলসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিন করে কারাদণ্ড গাজীপুরের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এক অজ্ঞাত কিশোরকে হত্যার পর তার মরদেহে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়ন এর টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। চাঁদা দাবির অভিযোগে গুরুদাসপুরে যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছায় ছাত্রশিবির সভাপতির ওপর হামলা: ঘটনাস্থল পরিদর্শনে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বগুড়ার একজন পুরুষ আব্দুস সামাদ থেকে স্বনামধন‌্য সমাজকর্মী ও শিক্ষা‌বিদ ড. হোসনে আরা হয়ে উঠার গল্প সালথা উপজেলা সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫ তালতলীতে উপকূলীয় মৎস্যজীবী ইস্যুতে সাংবাদিকদের প্রশিক্ষণ ধামরাইয়ে ভুয়া চিকিৎসায় নারীর মৃত্যু, হাসপাতাল থেকে পালিয়েছে চিকিৎসক চট্টগ্রামে সাবেক এমপির বাসভবনে সশস্ত্র হামলা গাজীপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা গড়ে তোলার ঘোষণা দিলেন এমপি কয়ছর আহমেদ র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার জামায়াত নেতার মৃত্যুর প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১৫ মেলান্দহে বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র: ‘অন্যায়ের ঠাঁই হবে না মেলান্দহে বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র: — এমপি বাবুল বগুড়ায় ৬,৯৫০ পিস ইয়াবাসহ শংকর গ্রেফতার: ডিএনসির অভিযান রামপালে প্রতিমন্ত্রী ড. শেখ ফারিদুল ইসলামের সম্মানে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান: ২ ভারতীয়সহ ৩ জন আটক, ইয়াবা উদ্ধার সুনামগঞ্জ হাওরে ফসলরক্ষা বাঁধ: সময়মতো কাজ শেষের কড়াকড়ি নির্দেশ পানিসম্পদ মন্ত্রীর বগুড়ায় নাবিল পরিবহনের বাসে ৪০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ নারী যশোরে দুই সেতুর ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ইরান-ইসরাইল সংঘাত: খামেনির মৃত্যুর খবর, নেতৃত্বে তিন সদস্যের পরিষদ লক্ষ্মীপুরে ইফতারের আগমুহূর্তে গুলিবর্ষণ: যুবক হাসপাতালে ভর্তি আজমিরীগঞ্জের কাকাইলছেও গ্রামে শতাধিক পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার আশঙ্কা কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান: ২ ভারতীয়সহ ৩ জন আটক, ইয়াবা উদ্ধার “জগন্নাথপুর বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”

দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মুকুল ঠাকুর ধামাইল উৎসব–২০২৫ অনুষ্ঠিত

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫,
দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মুকুল ঠাকুর ধামাইল উৎসব–২০২৫ অনুষ্ঠিত
দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মুকুল ঠাকুর ধামাইল উৎসব–২০২৫ অনুষ্ঠিত

দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মুকুল ঠাকুর ধামাইল উৎসব–২০২৫ অনুষ্ঠিত

শাহ্ ফুজায়েল আহমদ

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার খাগাউড়া গ্রামবাসী ও বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ, দিরাই–সুনামগঞ্জের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মুকুল ঠাকুর ধামাইল উৎসব–২০২৫’। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিরাই উপজেলার খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।

দিরাই উপজেলা ধামাইল উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক রাহুল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগাউড়া সংগীতালয়ের উপদেষ্টা রিবেন তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলার ১নং রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার। সংবর্ধিত অতিথি ছিলেন প্রখ্যাত গীতি কবি মুকুল ঠাকুর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—ধ্রুপদ চৌধুরীর নূপুর, ভারপ্রাপ্ত সভাপতি; মোশারফ হোসেন মুছা, সহ-সভাপতি; চিনু চক্রবর্তী, সাধারণ সম্পাদক; সুপ্রভা রণী কর, কোষাধ্যক্ষ; নিপ্রেশ তালুকদার রানু, দপ্তর সম্পাদক; শিমুল পাল, নির্বাহী সদস্য (কেন্দ্রীয় কমিটি ও কোষাধ্যক্ষ, দিরাই উপজেলা); সঞ্জয় কুমার রায় শিপলু (ইতালি প্রবাসী), সাংগঠনিক সম্পাদক; দেবদাস চৌধুরী (আমেরিকা প্রবাসী), ধামাইল উৎসব সমন্বয়ক; নিপা সূত্রধর, সাংস্কৃতিক সম্পাদক; অসীম রায় চৌধুরী, দিরাই উপজেলা শাখা প্রতিনিধি এবং কবি-সংগঠক ও সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ।

উৎসবে দিরাইসহ বিভিন্ন এলাকা থেকে মোট ১৬টি ধামাইল দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সকল দলের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী ধামাইল গান ও নৃত্য যেন বিলুপ্ত না হয়—সে লক্ষ্যে নিয়মিত ধামাইল উৎসব আয়োজনের মাধ্যমে এই লোকসংস্কৃতিকে সংরক্ষণ ও আরও জনপ্রিয় করে তুলতে হবে। পাশাপাশি বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদকে শক্তিশালী করতে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সংগঠন বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, ১নং রফিনগর ইউনিয়নের মানবিক চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদারের অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতায় মুকুল ঠাকুর ধামাইল উৎসব সার্থক ও সফল হয়েছে। কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষসহ সকল দায়িত্বশীল ব্যক্তির দিকনির্দেশনায় জগন্নাথপুর, ছাতক, শান্তিগঞ্জ, দিরাই ও শাল্লাসহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ধামাইলপ্রেমীদের ঐক্যবদ্ধ করে ধামাইল গানকে আরও জনপ্রিয় করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

দিনব্যাপী এ ধামাইল উৎসবে সকল শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ দৃষ্টিনন্দন ও সফল ধামাইল উৎসব উপহার দেওয়ার জন্য রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার ও খাগাউড়া গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও সুন্দর ও বৃহৎ পরিসরে ধামাইল উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper