1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
দাখিল পরীক্ষায় নকল: ৮ শিক্ষার্থী বহিষ্কার, ৯ শিক্ষক অব্যাহতি - আমার সকাল ২৪ |
৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৩:৪৯|
ব্রেকিং নিউজ:
নোয়াখালীর মাইজদীতে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি স্কুল নয় যেন কোচিং সেন্টার: প্রাথমিকে পড়তে হয় মাসিক বেতন দিয়ে বগুড়ার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক ঝিনাইদহে স্বামী হত্যার আসামিদের মুক্তভাবে ঘোরাফেরার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় প্রাণ গেল পশু চিকিৎসকের যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জন গ্রেফতার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতাল ও ফিজিওথেরাপি সেন্টারে দেড় লাখ টাকা জরিমানা, সিলগালা অপারেশন থিয়েটার ভোগান্তি আর রোদে পুড়ে অপেক্ষা, স্বস্তি শুধু তেল প্রাপ্তিতে বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন জ্বালানি সংকটে সার কারখানায় রেশনিং, ফেঞ্চুগঞ্জে উৎপাদন বন্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান: ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা, ৯ জনকে কারাদণ্ড উজিরপুরে মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য; কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, স্ত্রী গুরুতর আহত নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে যৌথ অভিযানে বিপুল ইয়াবাসহ ৩ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন চট্টগ্রামে র‍্যাবের জালে ‘গলাকাটা বাচা’: সন্ত্রাসের ছায়া ভাঙার আরেক ধাপ দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা: অর্থমন্ত্রীর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযানে ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি পতেঙ্গা সৈকতে দুর্ঘটনা: বৃদ্ধ পর্যটক আহত, নিরাপত্তা প্রশ্নের মুখে মার্কিন এফ-১৫ই বিমানের ক্রু উদ্ধার, অভিযান এখনো চলমান রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন চট্টগ্রামে সন্ত্রাসী হামলা: আহত ৪, গ্রেপ্তার ৫ তেলের দাম ও সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য বাংলাদেশে তেলের দাম এখনও অপরিবর্তিত ডিএমপি ট্রাফিকের সমন্বিত উচ্ছেদ অভিযানে ৩,৭০,৫০০ টাকা জরিমানা, ১৩ জনের কারাদণ্ড রামপালে হাসপাতাল হঠাৎ পরিদর্শন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর নির্দেশ প্রতিমন্ত্রীর কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা: পরিবার টাকা দিতে পারায় হতাশা শেরপুরে চাঞ্চল্যকর ডলি হত্যা: ৪৮ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেফতার ২ রামপালে মাছের ঘের দখল, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ শেরপুরে নির্বাচন কমিশনারের সভায় সাংবাদিকদের প্রবেশে বাধা, খবর বয়কটের ঘোষণা নোয়াখালী জেলা শহরে ড্রেন পরিষ্কার নিয়ে অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী পার্বতীপুরের কৃতি সন্তান তাজুল ইসলামের ব্যারিস্টার স্বীকৃতি লাভ বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার রাঙ্গাবালীতে মাদকবিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক পরিচ্ছন্ন শহর, সুস্থ নাগরিক: বান্দরবান ৮নং পৌর বিএনপির ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান

দাখিল পরীক্ষায় নকল: ৮ শিক্ষার্থী বহিষ্কার, ৯ শিক্ষক অব্যাহতি

কামাল হাছান
  • আপলোডের সময় : শনিবার, এপ্রিল ১৯, ২০২৫,
দাখিল পরীক্ষায় নকল: ৮ শিক্ষার্থী বহিষ্কার ৯ শিক্ষক অব্যাহতি
দাখিল পরীক্ষায় নকল: ৮ শিক্ষার্থী বহিষ্কার ৯ শিক্ষক অব্যাহতি

নলছিটিতে দাখিল পরীক্ষায় নকল: ৮ শিক্ষার্থী বহিষ্কার, ৯ শিক্ষক অব্যাহতি

কামাল হাছান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
আজ ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের হদুয়া বৈশাখিয়া ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত এসএসসি (দাখিল) পরীক্ষায় নকলের ঘটনায় ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি নকলে সহযোগিতার দায়ে দায়িত্ব পালনকারী সাতজন পরিদর্শক এবং দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও কেন্দ্র সুপারসহ মোট ৯ শিক্ষককে পরীক্ষার বাকি অংশের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্ত নেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
তিনি জানান, উপজেলা শহর থেকে দূরে অবস্থিত হওয়ায় কেন্দ্রটিতে পরিদর্শকদের নজরদারিতে শিথিলতা দেখা যাচ্ছিল। প্রথম দিনেই এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হলেও, পরবর্তীতে নকলের প্রবণতা বৃদ্ধি পায়। বিষয়টি ইউএনও’র নজরে এলে তিনি বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শন করেন এবং দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেন।

পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের কাছে বই, নকলের কাগজ এবং অন্যের খাতা দেখে লেখার মতো ঘটনাও ধরা পড়ে। এ ঘটনায় ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় এবং যেসব শিক্ষকরা দায়িত্বে ছিলেন, তাদেরও শাস্তির আওতায় আনা হয়।

পরিদর্শক হিসেবে অব্যাহতি পাওয়া শিক্ষকদের নাম:

  • রফিকুল ইসলাম (ছৈলাবুনিয়া দাখিল মাদ্রাসা)

  • মাহমুদুল হাসান (তালতলা দাখিল মাদ্রাসা)

  • এমদাদুল হক (পালট দাখিল মাদ্রাসা)

  • মো. রেজাউল করিম (ডেবরা দাখিল মাদ্রাসা)

  • মো. জহিরুল ইসলাম (ভেরনবাড়িয়া আলিয়া মাদ্রাসা)

  • নিবারন জোমাদ্দার (চর আমতলী দাখিল মাদ্রাসা)

  • মো. ফারুক হোসেন (তালতলা দাখিল মাদ্রাসা)

এছাড়া কেন্দ্র সচিব ও সুপারসহ আরও দুইজন শিক্ষককে কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নলছিটির ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, “দেশের শিক্ষার সঠিক মান নিশ্চিত করতে এবং মেধার বিকাশে জেলা প্রশাসকের নির্দেশনায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। যেকোনো কেন্দ্রে অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, চলমান এসএসসি (দাখিল) পরীক্ষায় হদুয়া বৈশাখিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১২টি মাদ্রাসার মোট ৩২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। উপজেলার মোট পরীক্ষার্থী সংখ্যা ৩৭৬০ জন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper