1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
দত্তপাড়ায় উঠান বৈঠকে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| বিকাল ৩:১৫|
ব্রেকিং নিউজ:
টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দত্তপাড়ায় উঠান বৈঠকে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়

ঝুমুরী আক্তার সন্ধ্যা
  • আপলোডের সময় : মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬,
দত্তপাড়ায় উঠান বৈঠকে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়
দত্তপাড়ায় উঠান বৈঠকে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়

দত্তপাড়ায় উঠান বৈঠকে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ঝুমুরী আক্তার সন্ধ্যা

মাদারীপুরের শিবচরে দত্তপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ২ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এমদাদ মুন্সি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মোখলেছুর রহমান।

বক্তারা বলেন, দত্তপাড়া ইউনিয়ন থেকে বিপুল ভোটে জামান মোল্লাকে বিজয়ী করা হবে। তারা উল্লেখ করেন, এবারের নির্বাচন প্রতীকের নয়, বরং ব্যক্তিত্ব ও যোগ্যতার ভিত্তিতে ভোট দেয়ার নির্বাচন। তারা আরও আশা প্রকাশ করেন, সংসদ সদস্য নির্বাচিত হলে জামান মোল্লা ভবিষ্যতে মন্ত্রী হয়ে এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সাবেক ইউপি সদস্য বজলুর রহমান বলেন, “আমার দীর্ঘ ৫০ বছরের জীবনে জামান মোল্লার মতো উদার, সৎ ও মানবিক মানুষ খুব কমই দেখেছি। আমরা ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করবো।”
কোহিনূর হাওলাদার বলেন, “জামান মোল্লা অত্যন্ত মিশুক ও যোগ্য একজন নেতা। তিনি সবসময় মানুষের কথা শোনেন এবং সমস্যার সমাধানে পাশে থাকেন।”

শিবচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান সাজু মোল্লা বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সক্রিয় ছিলাম। নানা বাধা সত্ত্বেও জামান মোল্লাকে দমিয়ে রাখা যায়নি। ঢাকাসহ বিভিন্ন স্থানে তিনি আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন।”

প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা বলেন, “আপনাদের ভালোবাসা ও উপস্থিতির জন্য আমি কৃতজ্ঞ। আমি শুধু আপনাদের ভোট চাই। আপনারা যদি আমাকে সংসদে পাঠান, তাহলে মনে করবেন আপনাদেরই একজন ভাই সংসদে গেছে। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আপনাদের নির্ভয়ে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি। নির্বাচিত হলে শিবচরে কোনো অন্যায় হতে দেব না—এই প্রতিশ্রুতি দিচ্ছি।”

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন শাজাহান সাজু মোল্লা, সাবেক মেম্বার বজলুর রহমান, কাজল রেখা, মাসুদ দারোগা, কোহিনূর চেয়ারম্যান, পান্নু বাওয়ালি, জাহাঙ্গীর হাওলাদার, মোতাহার হোসেন ব্যাপারি, শিশু সরদার, হাজী মোতাহার হোসেন ব্যাপারীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper