দক্ষিণ সুরমা থেকে নারীসহ আটক ৩, ৪০০ পিস ইয়াবা জব্দ
সাইদুল ইসলাম বালাগঞ্জ, সিলেট
বিশেষ প্রতিনিধি,
সাইদুল ইসলাম, বালাগঞ্জ (সিলেট) বিশেষ প্রতিনিধি :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভার্থখলা এলাকা থেকে নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
আটকরা হলেন— সুনামগঞ্জের ছাতক থানার পূর্ব কামারগাঁও রহমতবাগ আবাসিক এলাকার সাইদুর রহমানের ছেলে, বর্তমানে নগরীর দক্ষিণ সুরমার বানেশ্বরপুর এলাকার বাসিন্দা আতিকুর রহমান মুন্না (৪৫); ভার্থখলা স্বর্ণালী-২০ এলাকার মৃত আব্দুর রহমান লাল মিয়ার ছেলে কাবুল মিয়া (৫৫); এবং ভার্থখলা (হাওরের বাড়ি) এলাকার সালেক মিয়ার স্ত্রী রুজিনা খাতুন (২৮)।
তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ১/২/৩/২৬) দায়ের করা হয়েছে। আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশ-এর অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
