
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টায় এনসিপির বাংলামোটর কার্যালয়ে।
এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করে তাদের বক্তব্য রাখবেন।