
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত থেকে বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তারা ধাপে ধাপে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী দেশের বেশিরভাগ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থীরা।
ঢাকা বিভাগের অধিকাংশ আসনে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন। তবে কয়েকটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর প্রার্থীরা। এছাড়া ঢাকা-১১ আসনে জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী। কিশোরগঞ্জ-৫ ও টাঙ্গাইল-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
মাদারীপুর-১ আসনে জয় পেয়েছে খেলাফত মজলিস-এর প্রার্থী। চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী বিভাগের ঘোষিত আসনগুলোর বেশিরভাগেও বিএনপি প্রার্থীরা এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেছেন। অন্যদিকে খুলনা বিভাগের বাগেরহাট জেলার কয়েকটি আসনে জামায়াতের প্রার্থীরা জয় পেয়েছেন।
এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব আসনের চূড়ান্ত সরকারি ফলাফল শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে