1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
তেজগাঁও কলেজ ফটোগ্রাফি ক্লাবের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে ‘Frames of Six’ - আমার সকাল ২৪ |
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| বিকাল ৪:৪৬|
ব্রেকিং নিউজ:
রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব গ্রহণ নাটোরে কৃষক শ্বাসরোধে হত্যা: চারজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনায় পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা পুকুর খননের সময় পাওয়া অবিস্ফোরিত মর্টার শেল নিরাপদে ধ্বংস উত্তরায় মার্কেটে হামলা: ৭০০ জনকে আসামি করে মামলা ঝিকরগাছা পৌরসভায় মেয়র পদপ্রার্থী হলেন অধ্যাপক হারুন অর রশিদ মাধবপুরে বিজিএফের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চেয়ারম্যানের অসহায়ত্ব প্রকাশ কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা নবীনগরে ওএমএসের চাল কম দেওয়া ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বাকেরগঞ্জে বাস খাদে পড়ে আহত ৬, দুইজনের অবস্থা আশঙ্কাজনক চরাঞ্চলবাসীর সঙ্গে আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্টের মতবিনিময় ও ইফতার অনুষ্ঠিত পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণের উদ্বোধন ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার ভূমিমন্ত্রী: জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত বগুড়ার সন্তান জি আর শহীদ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন আজ কাহারোলে দেশের নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখননের শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস ঝিকরগাছায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে নতুন জেলা প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হলেন হারুনুর রশিদ আজাদ ঢাকা মহানগরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল আলিম দৌলতপুরে খাল খননের উদ্বোধন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মন্ত্রীর বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

তেজগাঁও কলেজ ফটোগ্রাফি ক্লাবের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে ‘Frames of Six’

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬,
তেজগাঁও কলেজ ফটোগ্রাফি ক্লাবের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে ‘Frames of Six’
তেজগাঁও কলেজ ফটোগ্রাফি ক্লাবের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে ‘Frames of Six’

তেজগাঁও কলেজ ফটোগ্রাফি ক্লাবের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে ‘Frames of Six’

স্টাফ রিপোর্টার: তৌহিদ ইসলাম | ঢাকা

তেজগাঁও কলেজ ফটোগ্রাফি ক্লাব (টিসিপিসি)-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী ফটো কন্টেস্ট ও চিত্র প্রদর্শনী “Frames of Six” অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জানুয়ারি ২০২৬ বিকাল ৩টায় তেজগাঁও কলেজ ক্যাম্পাসে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন লিফ প্রোডাকশনের প্রতিষ্ঠাতা তামিম ই-মুহাম্মদ এবং সাটারক্রাফট একাডেমির প্রতিষ্ঠাতা আরমান আনোয়ার। ক্লাবের উপদেষ্টা আতিকুল ইসলামসৈয়দ মোহাম্মদ জোবায়ের-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। পরিকল্পনা থেকে বাস্তবায়নের প্রতিটি ধাপে ক্লাব সদস্যদের আন্তরিকতা ও পরিশ্রম ছিল চোখে পড়ার মতো।

প্রদর্শনীতে তেজগাঁও কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন ক্লাব-সংগঠনের সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেক দর্শনার্থী জানান, কলেজ ক্যাম্পাসে এত বড় পরিসরে ও পেশাদার মানের ফটোগ্রাফি প্রদর্শনী এটি প্রথম। প্রতিটি ফ্রেমে গল্প বলার গভীরতা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর শামীমা ইয়াসমিন বলেন, ফটোগ্রাফি ক্লাবের এই উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শিল্পচর্চাকে আরও বিকশিত করবে। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করার প্রত্যাশা ব্যক্ত করেন।

ক্লাব সভাপতি মোকাদ্দেসুর রহমান সান বলেন, “Frames of Six আমাদের ছয় বছরের সৃজনশীল পথচলার একটি গুরুত্বপূর্ণ দলিল।”
সাধারণ সম্পাদক আরেফিন তানভীর অধির জানান, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল আলোকচিত্রের মাধ্যমে গল্প বলা এবং নতুন প্রতিভাবান আলোকচিত্রীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা।

২৯ জানুয়ারি সমাপনী দিনে ফটো কন্টেস্টের বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেন আসির হামিম বৃন্ত, দ্বিতীয় হন তুহিন পাটোয়ারী এবং তৃতীয় পুরস্কার লাভ করেন গালিব রহমান নাদিম

আয়োজকদের মতে, এই আয়োজন তেজগাঁও কলেজ ক্যাম্পাসে সৃজনশীলতা ও শিল্পচর্চার একটি ইতিবাচক ও গতিশীল পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper