1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা - আমার সকাল ২৪ |
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:০১|
ব্রেকিং নিউজ:
শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে নলকূপ সচল রাখার দাবি এলাকাবাসীর রুমাবাসীর দাবি: জিংসম লিয়ান বমকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য করার আহ্বান গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার  বাকেরগঞ্জে নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক রাজশাহী মেডিকেলে মায়ের মৃত্যুর পর নবজাতককে দত্তক নিতে হাসপাতালে ভিড় ঈদকে সামনে রেখে গোপালগঞ্জে ‘রাজকীয় উটের মাংস’ বিক্রির ঘোষণা ৪৭টি মাথার খুলি ও বিপুল মানব হাড়সহ কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে ২ ছিনতাইকারী গ্রেপ্তার নন্দীগ্রামে মাদকসহ ৪ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় রাজশাহীর তানোরে জিওলমারি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বরগুনায় মাদক কারবারি আটক

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা

তৌহিদ ইসলাম
  • আপলোডের সময় : শনিবার, জানুয়ারি ৩, ২০২৬,
ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা
ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা

তৌহিদ ইসলাম | ঢাকা

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ইসি এ সিদ্ধান্ত জানায়।

মনোনয়ন বাতিলের পর সাংবাদিকদের তাসনিম জারা বলেন, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও তা গ্রহণ করা হয়নি। ইতোমধ্যে আপিলের প্রক্রিয়া শুরু করেছেন বলেও জানান তিনি।

মনোনয়ন বাতিলের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সংখ্যার চেয়েও বেশি স্বাক্ষর জমা দেওয়া হলেও দৈবচয়নের মাধ্যমে যাচাই করা ১০ জন ভোটারের মধ্যে ৮ জনের তথ্য সঠিক পাওয়া যায়। তবে বাকি দুইজন অন্য এলাকার ভোটার হিসেবে চিহ্নিত হন।

তিনি আরও জানান, যাচাইয়ে বাদ পড়া একজন জানতেন না যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার নন। অপরজন জাতীয় পরিচয়পত্রের হার্ড কপির ঠিকানা অনুযায়ী নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার মনে করলেও নির্বাচন কমিশনের ডাটাবেজ অনুযায়ী তিনি ওই আসনের ভোটার নন।

এর আগে গত ২৯ ডিসেম্বর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা। মনোনয়ন দাখিলের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, “আমরা পেরেছি (We have made it)।”

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর ফেসবুক পোস্টের মাধ্যমে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা। ওই পোস্টে খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবা এলাকার বাসিন্দাদের উদ্দেশে তিনি লেখেন, খিলগাঁওয়েই তার জন্ম ও বেড়ে ওঠা। বাস্তবিক প্রেক্ষাপটের কারণে কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, স্বতন্ত্রভাবেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এর আগে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper