
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
ঢাকার মিন্টু রোড এলাকায় ট্রাকচাপায় নোয়াখালীর এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি নোয়াখালী জেলার মোহাব্বতপুর গ্রামে, তার নাম হাজী শামসুল হক। তবে এখনো পর্যন্ত তার পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করার চেষ্টা করলেও তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তির পরিচয় আংশিকভাবে জানা গেলেও তার পরিবারের কারও সঙ্গে এখনো যোগাযোগ করা যায়নি।
পুলিশ ও সংশ্লিষ্টদের কাছে অনুরোধ করা হচ্ছে, কেউ যদি ওই ব্যক্তিকে চিনে থাকেন বা তার পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য জানেন, তাহলে দ্রুত তাদের কাছে খবরটি পৌঁছে দিতে সহযোগিতা করুন। এতে নিহতের পরিবারকে দ্রুত অবহিত করা সম্ভব হবে।