
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
ঢাকা মহানগর উত্তরে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ বোরহান উদ্দিন ভূঁঞা।
নতুন দায়িত্ব গ্রহণ করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে মানুষের পাশে থেকে ভালো কাজ করার সুযোগ পাওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করেন বলে জানান।
বোরহান উদ্দিন ভূঁঞা সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আলমগীর হোসেন লাবুর নেতৃত্বের প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি একটি সামাজিক ও দক্ষ ক্রীড়া সংগঠন হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি আরও জানান, আগামী দিনে ঢাকা মহানগর উত্তরে আন্তঃজেলা ও স্কুলভিত্তিক বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসবের মধ্যে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলা ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম এবং কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকলের সহযোগিতায় সংগঠনকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
সর্বশেষে তিনি সোহেল রানা ভাইকে বিশেষ ধন্যবাদ জানান এবং সকলের কাছে দোয়া কামনা করেন, যেন তিনি সফলভাবে সংগঠনের দায়িত্ব পালন করতে পারেন।