![]()
মোঃ জাহিদুল ইসলাম জিহাদী, ক্রাইম রিপোর্টার | আমার সকাল ২৪
ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকালে বাকেরগঞ্জ উপজেলার তোতার মীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী থেকে ঢাকাগামী বাসটির একটি চাকা হঠাৎ পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে নারী ও শিশুসহ বহু যাত্রী ছিলেন।
আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। কয়েকজন যাত্রী সামান্য আহত হন, তাদেরকে দ্রুত উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। এতে কিছু সময়ের জন্য বরিশাল–কুয়াকাটা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
এদিকে পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত শুরু করেছে।