
জিহাদুল ইসলাম, ঢাকা থেকে রিপোর্ট
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি আজ বুধবার (১৮ মার্চ) ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি উত্তরবঙ্গগামী যানবাহনের চলাচল, যানজট পরিস্থিতি এবং যাত্রীসেবা পর্যালোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক ও টাঙ্গাইল জেলা পুলিশের এসপি শামসুল আলম সরকার।
প্রতিমন্ত্রী মহোদয় সড়কের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।