
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদকঃ
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাছির চৌধুরী-কে দেখতে গেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রীদ্বয় হাসপাতালে পৌঁছে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁরা নাছির চৌধুরীর দ্রুত আরোগ্য লাভ ও দীর্ঘায়ু কামনা করেন।
পরবর্তীতে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে মন্ত্রীরা প্রয়োজনীয় চিকিৎসা-সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরাও তাঁর আশু সুস্থতা কামনা করেছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক অসুস্থতার কারণে তাঁকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর সুস্থতা কামনায় দিরাই-শাল্লা এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগের পাশাপাশি দোয়া ও প্রার্থনার পরিবেশ বিরাজ করছে।