
স্টাফ রিপোর্টার: মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
নোয়াখালী পৌরসভার ড্রেন পরিষ্কারের কার্যক্রমে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, পরিষ্কারের পর ড্রেন থেকে তোলা ময়লা আবার ড্রেনের সামনে ফেলে রাখা হচ্ছে, যা সাধারণ মানুষ চলাচলে বড় বাধা সৃষ্টি করছে।
বিশেষ করে থানার সামনের সড়কে পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, সামান্য বৃষ্টিতেই ময়লা পুনরায় ড্রেনে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করবে।
এ ঘটনার জন্য পৌরসভার দায়িত্বশীলদের অবহেলা দায়ী করেছেন সচেতন মহল। এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।