
জয়পুরহাট (প্রতিনিধি: শ্রী মোহন চন্দ্র) – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে নির্বাচিত ধানের শীর্ষ মনোনয়নপ্রার্থী আব্দুল বারি শপথ গ্রহণ করেছেন। নির্বাচনে দেশব্যাপী বিএনপি ২০৯, জামায়াতে ৬৮ এবং এনসিপি ৬টি আসনে জয়ী হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর দীর্ঘ প্রশাসনিক জীবন শেষ করে সংসদে যোগদান করা আব্দুল বারি জনগণের নৈতিক ও সৎ নেতৃত্বের জন্য শপথ নেন। তিনি কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের জন্য বিশেষ ভুমিকা পালনের পাশাপাশি ফ্যামিলি কার্ড বিষয়ক কার্যক্রম এবং পটেটো কারখানা স্থাপনের অঙ্গীকার করেছেন।
উপজেলাবাসী তার এই উদ্যোগ ও প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে এবং সত্য ও ন্যায়পথের নেতা হিসেবে সাধুবাদ জানিয়েছেন।