
জিহাদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ঢাকা:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি (পশ্চিম) বিভাগের একটি বিশেষ টিম ৭ এপ্রিল, ২০২৬ রাত ২:৫৫ মিনিটে কর্ণফুলী থানাধীন পটিয়া ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে:
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ আলী হোসাইন প্রকাশ আলী হোসাইন (৪২)
২. মোঃ আজিম (৪০)
৩. মুহাম্মদ রাশেল (৪৯)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, কক্সবাজার থেকে সংগ্রহকৃত মাদক চট্টগ্রাম হয়ে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত আসামি আলী হোসাইনের বিরুদ্ধে পূর্বে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।