
বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান
৩০ মার্চ ২০২৬ সোমবার ভোররাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) লেফটেন্যান্ট কর্নেল মোঃ আফজাল নাছেরকে গ্রেপ্তার করেছে।
১/১১ সরকারের সময় রাজনৈতিক নেতাদের ওপর নির্যাতন ও বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে তার সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে (তৎকালীন রাজনৈতিক নেতা) নির্যাতনের সময় তার উপস্থিত থাকার কথাও বলা হচ্ছে।
এর আগে একই সময়ে সাবেক দুই প্রভাবশালী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ এখনো আফজাল নাছেরের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলার বিষয়ে বিস্তারিত জানায়নি। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।