1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ডিএমপি ট্রাফিকের অভিযানে জরিমানা ২.৬১ লাখ, ৫১ জনের কারাদণ্ড - আমার সকাল ২৪ |
৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| সকাল ১১:১৪|
ব্রেকিং নিউজ:
চারঘাটে হাত কাটার হুমকির পর সাংবাদিককে পেটালেন বিএনপি নেতাকর্মীরা রূপগঞ্জে ১০০ বোতল স্কাব সিরাপসহ মাদককারবারি গ্রেপ্তার যুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত বার্তা পেয়েছেন। কালিয়াকৈরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মনোহরগঞ্জে চিকিৎসক হেনস্তা: ওসির বিরুদ্ধে ব্যবস্থা সুপারিশ শাহজাদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার বেলকুচিতে ১৪৫৫ লিটার তেল জব্দ দুই জনকে২০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে ভাড়া নৈরাজ্য রোধে বিআরটিএর অভিযান বাঁশখালীতে মা হত্যা, ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার ফরিদপুরে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর ব্যস্ত দিন ডিএমপি ট্রাফিকের অভিযানে জরিমানা ২.৬১ লাখ, ৫১ জনের কারাদণ্ড ডোমারে মোবাইল কোর্টের অভিযান: ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা চকবাজার থানা ও লালবাগ পুলিশ ফাঁড়ীর বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ছয় জন গ্রেফতার ভাঙ্গুড়ায় মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা নওগাঁর আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন আক্কেলপুরে ডিউটি রেখে খেতে গেছেন চিকিৎসক, রোগীর মৃত্যু লক্ষ্মীপুরের রামগঞ্জে বাড়ছে নিউমোনিয়া ও জ্বরের রোগী, হাসপাতাল সংকটে শাহজাদপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা সজিব হত্যার বিচারের দাবিতে উত্তাল বাকেরগঞ্জ চারঘাটের ভায়ালক্ষীপুর ইউপিতে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে জিল্লুর রহমানের প্রতি এলাকাবাসীর আস্থা সালথায় ৩২০ লিটার তেল জব্দ, যুবককে অর্থদণ্ড কিশোরগঞ্জে আধিপত্য বিরোধে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু বান্দরবানে জেলা প্রশাসক শামীম আরা রিনিকে সম্মাননা স্মারক প্রদান নারায়ণগঞ্জে হামের টিকা পর্যাপ্ত, আতঙ্কিত হবার কোনো কারণ নেই—এমপি দিপু সুন্দরবনে বনদস্যু দমনে জোরালো অভিযান ঘোষণা পারিবারিক বিরোধের জেরে কুরআন অবমাননার অভিযোগ, যুবক আটক ব্রাহ্মণবাড়িয়া বাসির দাবি: ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে কমিউটার ট্রেন চালু হোক পীরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত আখাউড়ায় ট্রেনে ইভটিজিংয়ের ঘটনায় যুবককে এক বছরের কারাদণ্ড দৈনিক ‘চলার পথে’র সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুইয়া ফেরদৌস আর নেই নওগাঁর আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাই নদীর দক্ষিণ পাড়ের সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে ইসমাইল হোসেন খান মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান হিসেবে মোস্তাফিজুর রহমান মামুনকে দেখতে চায় এলাকাবাসী বাংগাবাড়িতে মাদক উদ্ধারের ঘটনা: ‘জামায়াত কর্মী’ দাবি নিয়ে প্রতিবাদ নান্দিনায় ব্রহ্মপুত্র সেতুর জমি দখলমুক্ত: জেলা প্রশাসনের বড় উচ্ছেদ অভিযান বরগুনায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

ডিএমপি ট্রাফিকের অভিযানে জরিমানা ২.৬১ লাখ, ৫১ জনের কারাদণ্ড

জিহাদুল ইসলাম
  • আপলোডের সময় : শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬,
ডিএমপি ট্রাফিকের অভিযানে জরিমানা ২.৬১ লাখ, ৫১ জনের কারাদণ্ড
ডিএমপি ট্রাফিকের অভিযানে জরিমানা ২.৬১ লাখ, ৫১ জনের কারাদণ্ড

ডিএমপি ট্রাফিকের অভিযানে জরিমানা ২.৬১ লাখ, ৫১ জনের কারাদণ্ড

জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় মোট ২ লাখ ৬১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৫১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

ট্রাফিক লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া ট্রাফিক জোনে পরিচালিত অভিযানে আইন অমান্য করায় ১৩ জন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। গ্রেফতারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে ট্রাফিক ওয়ারী বিভাগ জানায়, যাত্রাবাড়ী জোনের যাত্রাবাড়ী মোড় থেকে সাইনবোর্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় ১৩ জন ব্যবসায়ীকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।

ট্রাফিক রমনা বিভাগ সূত্রে জানা যায়, শাহবাগ জোনে ঢাকা মেডিকেল, নিমতলী, বঙ্গবাজার হয়ে গোলাপশাহ মাজার ক্রসিং পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধ পার্কিংয়ের দায়ে ৫৬টি ভিডিও মামলা ও ১২টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা এবং প্রায় চার পিকআপ সমপরিমাণ মালামাল জব্দ করা হয়।

এদিকে ট্রাফিক মিরপুর বিভাগ জানায়, পল্লবী জোনে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ এলাকায় অভিযানে ১৬টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সড়ক দখলমুক্ত করা হয়।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper