1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ঠাকুরগাঁওয়ে “আমাদের পৌরসভা” অনলাইন সফটওয়্যার উদ্বোধন - আমার সকাল ২৪ |
১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| মঙ্গলবার| রাত ৮:৩৬|
ব্রেকিং নিউজ:
ঠাকুরগাঁওয়ে “আমাদের পৌরসভা” অনলাইন সফটওয়্যার উদ্বোধন পার্বতীপুরে বাসের ধাক্কায় নিহত কৃষক ইসহাক আলী পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করবে: ডিআইজি রেজা ধানের শীষে ঐক্যবদ্ধ, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান অঙ্গীকার: ড. ফরিদুল মেলান্দহে জমি নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ইসলামপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে সেনা-বিজিবি, নিরাপত্তা জোরদার জামালপুর রাজপথে ধানের শীষের জয়ধ্বনি একবার সুযোগ দিন, খাদেম হয়ে সেবা করব: আতাউর রহমান সরকার শেরপুরে স্মরণকালের ধানের শীষের সর্ববৃহৎ মিছিল যশোর-৬ কেশবপুরে ধানের শীষের বিশাল সমাবেশ, মানুষের ঢল বরগুনার সম্ভাবনাকে কাজে লাগাতে ধানের শীষে ভোটের আহ্বান শেষ নির্বাচনী জনসভায় বিএনপি নেতৃবৃন্দ মনতলায় পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথের উদ্বোধন সংখ্যালঘু নির্যাতনকারীদের বিএনপিতে ঠাঁই হবে না: নুরুল ইসলাম মনি বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে: হারুনুর রশীদ ফরিদপুরে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও পথসভা মাগুরা–২ আসনে ধানের শীষের বিশাল শোডাউন, রাজপথে মানুষের ঢল সালথা হাই স্কুল মাঠে বিএনপির বিশাল সমাবেশ দৌলতপুরে ধানের শীষের গণমিছিল ঝিকরগাছায় জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ শেষ মুহূর্তেও নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে জামায়াত: মিলন নওগাঁর আত্রাইয়ে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের কাছে দোয়া চাইলেন বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটন নাটোরে শর্ট সার্কিটের আগুনে মা ও শিশুর মৃত্যু, আহত ২ তালতলীতে ইসলামী আন্দোলনের শেষ জনসভা, জনসমুদ্রের ঢল গাজীপুরের ৫টি আসনে ব্যালট পেপার বিতরণ কার্যক্রম স্থগিত বেলকুচি ভোটকেন্দ্র ১০০% সিসি ক্যামেরায়, আইন-শৃঙ্খলা সর্বোচ্চ সতর্কতায় পরীরখাল বাজারে গভীর রাতে চায়ের দোকানে আগুন, কোটি টাকার মালামাল পুড়ে ছাই জামায়াত নেতাকর্মীদের দাবি: হামলাকারীদের গ্রেপ্তার ও ওসি প্রত্যাহার জাতীয় কৃষক দিবস উদযাপন:বোচাগঞ্জে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা সাদিক কায়েমের মোবাইল নিষিদ্ধ সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ বাউফলের দ্বিপাশায় নারীদের উৎসবমুখর ভোটসংলাপ লামা পৌরসভার ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক নিহত পার্বতীপুরে ধানের শীষ প্রার্থী কামরুজ্জামানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা দেওয়ানগঞ্জে জামায়াতের বিশাল শো-ডাউন: জয় নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞা সাঈদীর ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন মান্না হাজিরবাগে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত শংকরপুরে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত আলীকদমে ১১ দলীয় জোটের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত দুর্গাপুরে কম্পিউটার ট্রেনিং সেন্টারের ২৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে “আমাদের পৌরসভা” অনলাইন সফটওয়্যার উদ্বোধন

মো. আরফান আলী
  • আপলোডের সময় : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬,
ঠাকুরগাঁওয়ে “আমাদের পৌরসভা” অনলাইন সফটওয়্যার উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে “আমাদের পৌরসভা” অনলাইন সফটওয়্যার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে “আমাদের পৌরসভা” অনলাইন সফটওয়্যার উদ্বোধন

মো. আরফান আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন নাগরিক সুবিধা অনলাইনের মাধ্যমে সহজে প্রদানের লক্ষ্যে “আমাদের পৌরসভা” নামের একটি অনলাইন সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইশরাত ফারজানা সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পৌরসভার প্রশাসক আরাফাত রহমান, সাবেক প্রশাসক সরকার মোস্তফা শাহীন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুজ্জামান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আখতার এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জিন্নাতারা ইয়াছমিনসহ অন্যান্যরা।

এর আগে পৌরসভার প্রবেশমুখে স্থাপিত “সেবা কানন” (তথ্য ও সেবা কেন্দ্র) এবং “টিকাদান কেন্দ্র ও মাতৃদুগ্ধ কর্নার” ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি সেখানে ফলজ গাছের কয়েকটি চারা রোপণ করেন।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, এখন থেকে নাগরিকরা ঘরে বসেই—এমনকি দেশ-বিদেশে অবস্থান করেও—“আমাদের পৌরসভা” সফটওয়্যারের মাধ্যমে সনদপত্র, হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন। গুগলে “আমাদের পৌরসভা” লিখে সার্চ করে নির্ধারিত পেজে প্রবেশ করে নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার পর প্রয়োজনীয় সেবার জন্য আবেদন করা যাবে। অনুমোদন সম্পন্ন হলে সংশ্লিষ্ট সনদ অনলাইন থেকেই ডাউনলোড ও প্রিন্ট করা সম্ভব হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper