
নিউজ ডেস্ক, নির্বাচনের সকাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন। নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত দল অংশ নিয়েছে, যেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াতের মধ্যে। ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩, যার মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ, নারী ৬ কোটি ২৮ লাখ, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২।