1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
টেকনাফে নামাজরত শাশুড়িকে কুপিয়ে হত্যা, পুত্রবধূ আটক - আমার সকাল ২৪ |
৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ৩:৩৪|
ব্রেকিং নিউজ:
আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল, অষ্টগ্রামে উত্তেজনা ফেসবুকে ভুয়া আইডি দিয়ে ব্ল্যাকমেইল: মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার নোয়াখালী বাসযাত্রীর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার দখলদার-চাঁদাবাজদের বিএনপিতে স্থান নেই: বরকত উল্লাহ বুলু ড্রেন পরিষ্কারের নামে ভোগান্তি, নোয়াখালী পৌরসভার বিরুদ্ধে অভিযোগ সুবর্ণচরে অকটেন সংকটে দীর্ঘ লাইনে ক্লান্ত ক্রেতা, কলাপাতায় ঘুম ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, সিএনজি জব্দ মাগুরার মহম্মদপুরে পরকীয়া সন্দেহে যুবককে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন যশোর কোতোয়ালি থানার আধুনিক ভবন নির্মাণে পুরোনো ভবন ভাঙা শুরু, কার্যক্রম চাঁচড়া ফাঁড়িতে স্থানান্তর গাবতলীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রতিমন্ত্রী শেখ ফরিদুলের উদ্যোগে রামপালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ পরকীয়ার জেরে রক্তাক্ত রাত: নীলফামারীতে মতিউল হত্যা, এলাকায় চাঞ্চল্য শেকড়ের সন্ধানে নতুন প্রজন্মকে সিলেটে ‘ছিলটি ভাষা ও সাংস্কৃতিক চর্চা লোক উৎসব ২০২৬’ বাউফলে জেলেদের চাল আত্মসাৎ: সংবাদ প্রকাশ না করার অনুরোধ প্যানেল চেয়ারম্যানের নাটোরের গুরুদাসপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগে জরিমানা, নির্মাণে বাধা চারঘাটে হাত কাটার হুমকির পর সাংবাদিককে পেটালেন বিএনপি নেতাকর্মীরা রূপগঞ্জে ১০০ বোতল স্কাব সিরাপসহ মাদককারবারি গ্রেপ্তার যুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত বার্তা পেয়েছেন। কালিয়াকৈরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মনোহরগঞ্জে চিকিৎসক হেনস্তা: ওসির বিরুদ্ধে ব্যবস্থা সুপারিশ শাহজাদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার বেলকুচিতে ১৪৫৫ লিটার তেল জব্দ দুই জনকে২০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে ভাড়া নৈরাজ্য রোধে বিআরটিএর অভিযান বাঁশখালীতে মা হত্যা, ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার ফরিদপুরে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর ব্যস্ত দিন ডিএমপি ট্রাফিকের অভিযানে জরিমানা ২.৬১ লাখ, ৫১ জনের কারাদণ্ড ডোমারে মোবাইল কোর্টের অভিযান: ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা চকবাজার থানা ও লালবাগ পুলিশ ফাঁড়ীর বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ছয় জন গ্রেফতার ভাঙ্গুড়ায় মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা নওগাঁর আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন আক্কেলপুরে ডিউটি রেখে খেতে গেছেন চিকিৎসক, রোগীর মৃত্যু লক্ষ্মীপুরের রামগঞ্জে বাড়ছে নিউমোনিয়া ও জ্বরের রোগী, হাসপাতাল সংকটে শাহজাদপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা সজিব হত্যার বিচারের দাবিতে উত্তাল বাকেরগঞ্জ চারঘাটের ভায়ালক্ষীপুর ইউপিতে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে জিল্লুর রহমানের প্রতি এলাকাবাসীর আস্থা সালথায় ৩২০ লিটার তেল জব্দ, যুবককে অর্থদণ্ড কিশোরগঞ্জে আধিপত্য বিরোধে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু বান্দরবানে জেলা প্রশাসক শামীম আরা রিনিকে সম্মাননা স্মারক প্রদান

টেকনাফে নামাজরত শাশুড়িকে কুপিয়ে হত্যা, পুত্রবধূ আটক

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬,
টেকনাফে নামাজরত শাশুড়িকে কুপিয়ে হত্যা, পুত্রবধূ আটক
টেকনাফে নামাজরত শাশুড়িকে কুপিয়ে হত্যা, পুত্রবধূ আটক

টেকনাফে নামাজরত শাশুড়িকে কুপিয়ে হত্যা, পুত্রবধূ আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নামাজরত অবস্থায় শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের মাঠপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মনোয়ারা বেগম মনু (৪৫)। তিনি ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ রফিকের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ারা বেগম নিজ ঘরের ভেতরে নামাজ আদায় করছিলেন। এ সময় তার পুত্রবধূ ছেনুয়ারা বেগম (২৬) ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন।

অভিযুক্ত ছেনুয়ারা বেগমের স্বামী মোহাম্মদ ইদ্রিস। তিনি উনচিপ্রাং ক্যাম্প এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে ইদ্রিস ও ছেনুয়ারার মধ্যে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। ডিভোর্স-পরবর্তী পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আহত অবস্থায় মনোয়ারা বেগমকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে টেকনাফ থানার বাহারছড়া তদন্ত ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই অভিযুক্ত ছেনুয়ারা বেগমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক বিরোধের বিষয়টি সামনে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper