1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
টেকনাফে অপহরণ–সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান - আমার সকাল ২৪ |
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:৪৩|
ব্রেকিং নিউজ:
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ চার বাংলাদেশি আহত ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক কয়েছ আহমদ নিহত শার্শা উপজেলা-এ ভেজাল গুড় তৈরির অভিযোগ বগুড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা বগুড়ায় র‍্যাব-১২’র অভিযানে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি বাঁশখালী উপজেলাতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ছাতক-এ মসজিদের টাকার বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ বগুড়ায় সরকারি দপ্তরগুলোর সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে টাপেন্টাডলসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিন করে কারাদণ্ড গাজীপুরের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এক অজ্ঞাত কিশোরকে হত্যার পর তার মরদেহে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়ন এর টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। চাঁদা দাবির অভিযোগে গুরুদাসপুরে যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছায় ছাত্রশিবির সভাপতির ওপর হামলা: ঘটনাস্থল পরিদর্শনে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বগুড়ার একজন পুরুষ আব্দুস সামাদ থেকে স্বনামধন‌্য সমাজকর্মী ও শিক্ষা‌বিদ ড. হোসনে আরা হয়ে উঠার গল্প সালথা উপজেলা সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫ তালতলীতে উপকূলীয় মৎস্যজীবী ইস্যুতে সাংবাদিকদের প্রশিক্ষণ ধামরাইয়ে ভুয়া চিকিৎসায় নারীর মৃত্যু, হাসপাতাল থেকে পালিয়েছে চিকিৎসক চট্টগ্রামে সাবেক এমপির বাসভবনে সশস্ত্র হামলা গাজীপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা গড়ে তোলার ঘোষণা দিলেন এমপি কয়ছর আহমেদ র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার জামায়াত নেতার মৃত্যুর প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১৫ মেলান্দহে বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র: ‘অন্যায়ের ঠাঁই হবে না মেলান্দহে বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র: — এমপি বাবুল বগুড়ায় ৬,৯৫০ পিস ইয়াবাসহ শংকর গ্রেফতার: ডিএনসির অভিযান রামপালে প্রতিমন্ত্রী ড. শেখ ফারিদুল ইসলামের সম্মানে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান: ২ ভারতীয়সহ ৩ জন আটক, ইয়াবা উদ্ধার সুনামগঞ্জ হাওরে ফসলরক্ষা বাঁধ: সময়মতো কাজ শেষের কড়াকড়ি নির্দেশ পানিসম্পদ মন্ত্রীর বগুড়ায় নাবিল পরিবহনের বাসে ৪০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ নারী যশোরে দুই সেতুর ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ইরান-ইসরাইল সংঘাত: খামেনির মৃত্যুর খবর, নেতৃত্বে তিন সদস্যের পরিষদ লক্ষ্মীপুরে ইফতারের আগমুহূর্তে গুলিবর্ষণ: যুবক হাসপাতালে ভর্তি আজমিরীগঞ্জের কাকাইলছেও গ্রামে শতাধিক পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার আশঙ্কা কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান: ২ ভারতীয়সহ ৩ জন আটক, ইয়াবা উদ্ধার “জগন্নাথপুর বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”

টেকনাফে অপহরণ–সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

কামরুল ইসলাম
  • আপলোডের সময় : শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫,
টেকনাফে অপহরণ–সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
টেকনাফে অপহরণ–সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

টেকনাফে অপহরণ–সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

কামরুল ইসলাম
টেকনাফ প্রতিনিধি

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে চলমান ধারাবাহিক অপহরণের ঘটনার প্রতিবাদে স্থানীয় জনগণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন (ডুসাট) এবং মানবাধিকারকর্মীরা কঠোর অবস্থান নিয়েছেন। তারা দ্রুত বিশেষ অভিযান ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

ডুসাটের ব্যানারে এই আন্দোলনের নেতৃত্বদানকারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২, কক্সবাজারের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট আবু মুসা মুহাম্মদ বলেন,
“টেকনাফে অপহরণ মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন। যারা এমন অপরাধ করছে তারা রাষ্ট্র ও সমাজের শত্রু। দ্রুত অভিযান ও গ্রেপ্তার ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না।”

ডুসাট নেতৃবৃন্দ—শাহ নেওয়াজ, জয়নাল আবেদীন, করিম উল্লাহ, রহিম উল্লাহ, শাহ কামাল, রাফি, এহসানুল উল্লাহ, জিয়াউল করিম, মোহাম্মদ জাফর উল্লাহ, রফিকুল্লাহ, শাহদাত হোসেন ও সাইদুল ইসলাম—অভিযোগ করেন, অপহরণচক্র নৌপথ, পাহাড় ও জনবসতিসহ সর্বত্র সক্রিয়। তারা প্রশাসনের প্রতি দ্রুত সমন্বিত অভিযান, টহল জোরদার ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ রহমান ও সাংবাদিক মোহাম্মদ সফিক কামরুল ইসলাম বলেন,
“অপরাধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। ফলে তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। দ্রুত তদন্ত ও অভিযান জরুরি।”

স্থানীয় রাজনৈতিক নেতারাও সরব হয়েছেন। টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী অভিযোগ করেন,
“একটি পুরো এলাকা জিম্মি অবস্থায় থাকতে পারে না। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন,
“এটি শুধু আইনশৃঙ্খলার সংকট নয়, মানব নিরাপত্তার বড় হুমকি। এখন পরিকল্পিত বিশেষ অভিযান অপরিহার্য।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম জানান,
“স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। পরবর্তী আইন-শৃঙ্খলা মিটিংয়ে এটি আলোচনায় আসবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে।”

বক্তারা পাহাড়ি এলাকা, নৌপথ ও সীমান্তে অতিরিক্ত টহল, বিশেষ চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও জরুরি হটলাইন চালুর দাবি জানান।
স্থানীয়দের আশা—দৃঢ় প্রশাসনিক পদক্ষেপে টেকনাফে আবারও নিরাপত্তা ও স্বস্তি ফিরে আসবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper