1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ঝুঁকিপূর্ণ সেতুর কারণে গভীর রাতে পিকআপের চাকা ভেঙ্গে জনভোগান্তি - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১:৪৬|
ব্রেকিং নিউজ:
নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি

ঝুঁকিপূর্ণ সেতুর কারণে গভীর রাতে পিকআপের চাকা ভেঙ্গে জনভোগান্তি

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : সোমবার, এপ্রিল ৭, ২০২৫,
ঝুঁকিপূর্ণ সেতুর কারণে গভীর রাতে পিকআপের চাকা ভেঙ্গে জনভোগান্তি
ঝুঁকিপূর্ণ সেতুর কারণে গভীর রাতে পিকআপের চাকা ভেঙ্গে জনভোগান্তি

ঝুঁকিপূর্ণ সেতুর কারণে গভীর রাতে পিকআপের চাকা ভেঙ্গে জনভোগান্তি

শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভেঙ্গে যাওয়া ডাকবাংলো সেতুর কারণে গভীর রাতে একটি পিকআপের চাকা ভেঙ্গে জনভোগান্তি সৃষ্টি হয়।

দুইঘন্টাব্যাপী পিকআপটি সেতুতে আটকে থাকার কারণে জনসাধারণ ও যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হলে পরিবহণ চালক ও যাতায়াতকারী যাত্রীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১২ টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে জগন্নাথপুর বাজারের স্নেহা হার্ডওয়্যার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভারি মালামাল নিয়ে ঢাকা মেট্রো- ন- ২০-৪৫-৩৯ নাম্বারের একটি পিকআপ পৌরশহরের ডাকবাংলো সেতুতে উঠে।

এসময় ঝুঁকিপূর্ণ সেতুটির উপর থেকে নিচের দিকে নামার সময় পিকআপটি হেলে গিয়ে একটি চাকা ভেঙ্গে যায়। এ ঘটনায় জগন্নাথপুর পৌরশহরের উদ্দেশ্যে যাওয়া বেশ কয়েকটি গাড়ি আটকে থাকে। পাশাপাশি সেতু দিয়ে চলাচলকারী জনসাধারণ ও ভোগান্তিতে পড়েন। রাত ২ টার পর পিকআপটি সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।

জগন্নাথপুর বাসুদেব বাড়ির এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বৈদ্য জানান, জগন্নাথপুরের ডাকবাংলো সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। এই ভাঙ্গা সেতুতে নিয়মিত ঘটছে দুর্ঘটনা। ভবিষ্যতে বড় দুর্ঘটনার সম্ভাবনা।

বাড়ী জগন্নাথপুরের বাসিন্দা আলী হোসেন খান জানান, ২০২১ সালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর অপরিকল্পিত নলজুর নদী খননের সময় সেতুর গোড়া থেকে মাটি তুলে নেয়। এরপর সেতুর দুটি অংশ দেবে যায়। এলজিইডি সেতুর ভাঙ্গা অংশে স্টিল দিয়ে সংস্কার করলে ও ক্ষতিগ্রস্থ অংশে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। এছাড়া এই সেতু দিয়ে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীরা ১০ টনের অধিক মালামাল বহন করছেন।

উল্লেখ্য, ১৯৮৮ সালে জগন্নাথপুর এলাকাবাসি ও বাজার ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা তুলে নলজুর নদীর ওপর ডাকবাংলো সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ১৯৯৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সেতুর কাজ শেষ হয়। ২০২১ সালে নলজুর নদী খনন কালে সেতুর পিলারের কাছ থেকে খনন যন্ত্র দিয়ে মাটি কাটার সময় সেতুর দুটি অংশ দেবে যায়। এক বছর যান চলাচল বন্ধ থাকার পর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ও জগন্নাথপুর পৌরসভা সেতুর দেবে যাওয়া অংশে স্টিলের পাটাতন বসিয়ে সেতুটি চালু করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহবার হোসেন বললেন, ইতোমধ্যে ডাকবাংলো সেতুর টেন্ডার হয়েছে। আগামি ডিসেম্বরে সেতুর কাজ শুরু হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper