
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, উপজেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম অংশ নেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আবিদুর রহমান উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের মধ্যে প্রার্থীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করার লক্ষ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এ সময় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।