1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ঝিকরগাছায় জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল - আমার সকাল ২৪ |
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| রবিবার| দুপুর ১২:৫৬|
ব্রেকিং নিউজ:
জগন্নাথপুরে ‘তালা’ প্রতীকের পক্ষে গণসংযোগে সাবেক মেয়র আক্তার হোসেন মণিরামপুরে নির্বাচনী ব্যানার নিয়ে উত্তেজনা, স্বেচ্ছাসেবক নেতা হাসপাতালে নীলফামারীতে চাঁদাবাজ চক্রের সদস্য ‘জঙ্গি  নীলফামারী পৌরসভার ৭নং ওয়ার্ডে ধানের শীষের লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় আলীকদমে ধানের শীষের নির্বাচনী পথসভা, ভোটাধিকার ও উন্নয়নের আহ্বান ঝিকরগাছায় জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নাসিরনগরে থানা পুলিশের অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১ শেরপুরে বিএনপির পথসভায় তারেক রহমান নাটোর জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৪১ বন্দী স্বপ্নীল বন্ধু সংঘের নতুন পরিচালনা টিম অনুমোদিত ফ্যামিলি কার্ডের লোভ দেখালে জনগণ লাল কার্ড দেখাবে: শামীম সাঈদী শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসংযোগ ধুনটে বরইয়ের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলা নৈতিক মান ও চিন্তা-শক্তি: স্বার্থের ভিড়ে সত্যের সংকট ঝিনাইগাতীতে মাদকবিরোধী অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদসহ অটোচালক আটক বালাগঞ্জে নদীভাঙনের হুমকিতে বাজার ও জামে মসজিদ রাজনগরে ধানের শীষের বিশাল জনসভা: ভোটাধিকার ও উন্নয়নের অঙ্গীকার তেজগাঁও কলেজ ফটোগ্রাফি ক্লাবের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে ‘Frames of Six’ খেলাফত মজলিস প্রার্থী নিয়ে অপপ্রচারের অভিযোগ লোহাগাড়ায় ভুয়া এনআইডিসহ ৪৫ রোহিঙ্গা আটক টেকনাফে নামাজরত শাশুড়িকে কুপিয়ে হত্যা, পুত্রবধূ আটক ছাগলনাইয়ার পাঠাননগরে হাতপাখা প্রার্থী কাজী গোলাম কিবরিয়ার গণসংযোগ গোলাপগঞ্জে এক বছরে ৭০ মোবাইল উদ্ধার এএসআই বেলালের শহীদ হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বেলকুচিতে বিএনপির নির্বাচনী জনসভা ব্রাহ্মণবাড়িয়া ৯০০ পিস ইয়াবা উদ্ধার; ২ জন মাদক কারবারী গ্রেফতার। মোহাম্মদপুরে জাকের পার্টির জনসভা ও র‍্যালী বালাগঞ্জে যৌথ অভিযানে মাদকসহ পিতা-পুত্র আটক নারীর সম্মান ও উন্নয়নে কাজ করবে বিএনপি: মিলন অনলাইনের পরিবর্তে ম্যানুয়ালি সাংবাদিক কার্ড দেবে ইসি আগের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ বিতর্ক, ট্রল আর সোশ্যাল মিডিয়ার ঝড়—সবকিছুর কেন্দ্রবিন্দুতে এখন এক নাম, দিলজিৎ দোসাঞ্জ। সর্বনিম্ন দেনমোহর ছাড়া কি বিয়ে শুদ্ধ হয়? ভোটের আগে অস্ত্রের কদর রাজশাহী–চাঁপাই সীমান্তে রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর ইরানে সম্ভাব্য হামলার সময় জানালো যুক্তরাষ্ট্র, ইসরাইলকে গোপন বার্তা রাজশাহীতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তালতলীতে বিএনপির নির্বাচনী জনসভা ফেনী  ‘হ্যাঁ ভোটের’ পক্ষে এনসিপির রাধানগর ইউনিয়ন ক্যাম্পেইন

ঝিকরগাছায় জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
  • আপলোডের সময় : রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬,
ঝিকরগাছায় জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ঝিকরগাছায় জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঝিকরগাছায় জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ইনকিয়াদ আহম্মেদ রাফিন | ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নে জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় আলিয়া মাদ্রাসা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।

ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম ও অধ্যাপক জয়নাল আবেদীন।

এছাড়াও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মরশেদ, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, কর্মপরিষদ সদস্য মাস্টার কামাল আহম্মেদ, মাওলানা গিয়াস উদ্দিন, রহিদুল ইসলাম খান, ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আবিদুর রহমান এবং পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিক্ষোভে অংশ নেন মহিলা জামায়াতের কেন্দ্রীয় নেত্রী ফিরোজা ইয়াসমিন বিউটি, সেলিনা বেগম, ঝিকরগাছা উপজেলা নেত্রী তহমিনা খাতুন শিখা, উপজেলা কর্মপরিষদ সদস্য বিলকিস, শাহিনা, মাহফুজা খাতুন, মর্জিনা খাতুন, জোৎস্না ও বিউটিসহ বিপুলসংখ্যক নারী নেত্রী-কর্মী।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে জামায়াতের ১০–১২ জন মহিলা কর্মীর ওপর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলা ও হেনস্তা চালায়। এ সময় তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জামায়াতের যুব বিভাগ ও ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা এসএস পাইপ, বাঁশ ও লোহার রড দিয়ে আক্রমণ চালায় এবং একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে।

আহত মুস্তাকিম হাসান জানান, ছবি ধারণ করতে গেলে তাঁর ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং পরে সংঘবদ্ধভাবে তাঁর ওপর হামলা চালানো হয়।

সমাবেশ থেকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper