
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বুধবার (১১ মার্চ) বিকাল ৫:৩০টায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানস্থল ছিল বাঁকড়া জে.কে. মাধ্যমিক বিদ্যালয়ের হলরুম।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা মোঃ আহাদুল ইসলাম, এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা জাওয়াদ হেলাল। প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবিদুর রহমান, এবং বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি অধ্যাপক মামুনুর রহমান, অফিস সম্পাদক মোঃ জয়নুল আবেদীন এবং চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হাবিব কায়সার। এছাড়া যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা অনুসরণ করে যুব সমাজকে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইফতার শেষে সকলের জন্য খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।