
ঝিকরগাছা প্রতিনিধি: ঝিকরগাছা উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ১৬ মার্চ (সোমবার) বিকেল ৫টায় ঝিকরগাছা পৌরসভার দারুল উলুম কামিল মাদ্রাসার হলরুমে আয়োজন করা হয়।
মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান ও দৈনিক সংগ্রাম পত্রিকার ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি অ্যাডভোকেট মো: আবিদুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন। তিনি বক্তব্যে বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। সকল সাংবাদিককে একসাথে মিলিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে এবং দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, নায়েব আমীর অধ্যাপক হারুন অর রশিদ ও সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খান।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো: রফিকুল ইসলাম, সেক্রেটারি মো: তরিকুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি মো: বিল্লাল হোসেন, দৈনিক আমার সকাল পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি ইনকিয়াদ আহম্মেদ রাফিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। বক্তারা রমজানের তাৎপর্য্যপূর্ণ আলোচনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ ও উন্নতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।