প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৯, ২০২৬, ৬:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
জ্বরের রোগীকে কুকুরের (রেবিস) ভ্যাকসিন দেওয়ার অভিযোগ, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চাঞ্চল্য

জ্বরের রোগীকে কুকুরের (রেবিস) ভ্যাকসিন দেওয়ার অভিযোগ, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চাঞ্চল্য
বিশেষ প্রতিনিধি:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর নিয়ে চিকিৎসা নিতে আসা এক রোগীকে ভুলবশত কুকুরের (রেবিস) ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগী ও তার স্বজনদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী রোগীর পরিবারের দাবি, জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে গেলে দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তাকে একটি ইনজেকশন দেন। পরে তারা জানতে পারেন, রোগীকে রেবিস প্রতিরোধে ব্যবহৃত ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হলে পরিবার ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। কারও গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। ঘটনার পর থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। জনমনে আস্থা ফিরিয়ে আনতে দ্রুত বিষয়টির সমাধান চেয়েছেন এলাকাবাসী।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)