
বিক্রম হোসাইন কাব্য (চুয়াডাঙ্গা) প্রতিবেদকঃ
জীবননগর থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে জীবননগর থানা এলাকার ৫নং হাসাদহ ইউনিয়নের পুরোন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—
মোঃ জিয়াউর রহমান (৩৫), পিতা: শুকুর আলী, পুরোন্দপুর, হাসাদহ ইউনিয়ন, জীবননগর
রিপন চাকমা (৩২), পিতা: সৈমাংপু চাকমা, রাঙ্গামাটি জেলার শুভলং থানার পাগলা সূরা এলাকা
মং চাকমা (২৮), পিতা: মং পূজাইন, রাঙ্গামাটি জেলার শুভলং থানার পাগলা সূরা এলাকা
পুলিশ জানায়, তাদের দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়রা পুলিশের এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করছেন এবং মাদকবিরোধী অভিযানের অব্যাহত থাকার দাবি জানান।