1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ - আমার সকাল ২৪ |
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| সকাল ১১:১৯|
ব্রেকিং নিউজ:
দিনাজপুর-৫ আসনে তালা মার্কার স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন ছাগলনাইয়ায় গণভোট ও জুলাই জাতীয় সনদ বিষয়ে সচেতনতামূলক আলাপ বিয়ের প্রলোভনে ডেকে এনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সিরাজগঞ্জ-৩ নির্বাচনি এলাকার পরিচিতি লালমনিরহাট-২ আসনে ধানের শীষের পক্ষে মহিষখোচায় বিশাল জনসভা পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশি আটক, নির্যাতনের অভিযোগ নান্দাইলকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় আনোয়ারুল ইসলাম চানের নান্দাইলে ভোট গ্রহণ ও গণভোট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বান্দরবানে ইজিবি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, পৌরসভার কর্মকর্তাদের দায় প্রশ্নবিদ্ধ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ঝিকরগাছায় জামায়াত প্রার্থীর পক্ষে লয়ার্স কাউন্সিলের গণসংযোগ বাঞ্ছারামপুরে ৮০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল শবে বরাতে সিলেটে শাহজালাল ও শাহপরান (রহ.) মাজারে মুসল্লিদের ঢল নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর চেকপোস্ট ও টহল জোরদার ঝিকরগাছায় জামায়াত প্রার্থীর পক্ষে গণসংযোগ মাগুরা–২ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল কুড়িগ্রাম থেকেই শুরু হবে উন্নয়নের মহাযাত্রা: জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বেলকুচিতে নারীদের ঝাড়ু মিছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বরিশালে তারেক রহমানের জনসভায় গণমানুষের ঢল রোজা রাখলে শরীর ও মনে যে উপকার মেলে ভারত-মার্কিন চুক্তির পর জয়শঙ্কর-রুবিও বৈঠক: গুরুত্বপূর্ণ খনিজসহ কৌশলগত সহযোগিতা ঘেঁষে আলোচনা প্রতারণায় অর্থ আত্মসাতের অভিযোগে নোবেল-মা-স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শিহাব শাহীনের নতুন প্রজেক্টে যুক্ত হলেন মেহজাবীন চৌধুরী হারানো জিনিস পাওয়ার দোয়া ও তার গুরুত্ব: ইসলামী দৃষ্টিকোণ মোবাইল বিক্রি বা হস্তান্তরের আগে ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক রায়পুরায় গোষ্ঠীসংঘর্ষে স্কুলছাত্র নিহত কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে ১৭১ মিলিয়ন ডলার কিনল কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা “শিবচরে বিএনপি প্রার্থীর পাশে আওয়ামী লীগের নেতাকর্মী” খিলক্ষেতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ঢাকা ওয়াসার পাইপলাইন কাজ চলমান সিলেটের জকিগঞ্জ হাওর থেকে উদ্ধার আগুনে পোড়া মরদেহ, নিহত বোরহান উদ্দিন শফি ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টিকে ঠেকাতে প্রথম বিএনপি শুরু করেছিলেন ফখরুল ভোটের রাজনীতিতে মজিদ বনাম ডাঃ বাবু নবাবগঞ্জে জামায়াত আমীরের নির্বাচনী জনসভা জীবননগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

বিক্রম হোসাইন কাব্য
  • আপলোডের সময় : শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬,
জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ
জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

বিক্রম হোসাইন কাব্য, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিস, জীবননগরের আয়োজনে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল।

প্রশিক্ষণ কর্মশালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ভোটগ্রহণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। এতে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোটগ্রহণ ও ভোট গণনা প্রক্রিয়া, ফলাফল প্রেরণসহ ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরা হয়।

প্রশিক্ষণে বক্তারা ভোটগ্রহণ কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে সচেতনভাবে কাজ করার নির্দেশনা দেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper