1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল - আমার সকাল ২৪ |
৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:২৩|
ব্রেকিং নিউজ:
জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল কুড়িগ্রাম থেকেই শুরু হবে উন্নয়নের মহাযাত্রা: জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বেলকুচিতে নারীদের ঝাড়ু মিছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বরিশালে তারেক রহমানের জনসভায় গণমানুষের ঢল রোজা রাখলে শরীর ও মনে যে উপকার মেলে ভারত-মার্কিন চুক্তির পর জয়শঙ্কর-রুবিও বৈঠক: গুরুত্বপূর্ণ খনিজসহ কৌশলগত সহযোগিতা ঘেঁষে আলোচনা প্রতারণায় অর্থ আত্মসাতের অভিযোগে নোবেল-মা-স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শিহাব শাহীনের নতুন প্রজেক্টে যুক্ত হলেন মেহজাবীন চৌধুরী হারানো জিনিস পাওয়ার দোয়া ও তার গুরুত্ব: ইসলামী দৃষ্টিকোণ মোবাইল বিক্রি বা হস্তান্তরের আগে ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক রায়পুরায় গোষ্ঠীসংঘর্ষে স্কুলছাত্র নিহত কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে ১৭১ মিলিয়ন ডলার কিনল কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা “শিবচরে বিএনপি প্রার্থীর পাশে আওয়ামী লীগের নেতাকর্মী” খিলক্ষেতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ঢাকা ওয়াসার পাইপলাইন কাজ চলমান সিলেটের জকিগঞ্জ হাওর থেকে উদ্ধার আগুনে পোড়া মরদেহ, নিহত বোরহান উদ্দিন শফি ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টিকে ঠেকাতে প্রথম বিএনপি শুরু করেছিলেন ফখরুল ভোটের রাজনীতিতে মজিদ বনাম ডাঃ বাবু নবাবগঞ্জে জামায়াত আমীরের নির্বাচনী জনসভা জীবননগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সন্ত্রাসমুক্ত রামপাল–মংলাই আমার লক্ষ্য: ড. ফরিদুল আদমদীঘিতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থককে মারধরের অভিযোগ দিনাজপুর-৫ আসনে ব্যারিস্টার কামরুজ্জামানের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প বেতাগীতে ৯ম পে-স্কেলের দাবিতে মানববন্ধন, কর্মচারীদের পাশে ডা. সুলতান আহমদ নওগাঁর আত্রাইয়ে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে সরকারি কর্মচারীদের ৩ দিনের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত ঝিনাইগাতীতে বিজিবির অস্থায়ী বেইজ ক্যাম্প পরিদর্শনে মহাপরিচালক র‌্যাবের নাম বদলে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’ পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী পদযাত্রা পাহাড়ে ৮ ভাষায় বিএনপির ৩১ দফা প্রচারণা নিষিদ্ধ এলাকায় মাছ ধরায় সুন্দরবনে তিন জেলে গ্রেপ্তার শেরপুর-৩: বিএনপি প্রার্থীসহ ৪০ জনের আগাম জামিন লালমনিরহাটে লিখিত ও ভাইভা অমিল, ৩ পরীক্ষার্থী থানায় সোপর্দ ছাগলনাইয়ায় বিএনপি প্রার্থী মজনুর জনসভা: উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি শিবচরে বিএনপির মাধ্যমে আ’লীগের পুনর্বাসনের অভিযোগ গণঅধিকার প্রার্থীর আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে: যশোরে তারেক রহমান শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই: পীর সাহেব চরমোনাই জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬ উদযাপন, কুইজ প্রতিযোগিতার আয়োজন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আদমদীঘি বাসস্ট্যান্ডে ভোটের গাড়ি

জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল

মোঃ মারুফ হোসেন
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬,
জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল
জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল

জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল

মোঃ মারুফ হোসেন, শেরপুর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার গভীর রাতে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। কিডনি ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত থাকলেও সাংগঠনিক দায়িত্ব ও নির্বাচনী কার্যক্রমের ব্যস্ততার কারণে নিয়মিত ডায়ালাইসিসের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করছিলেন।

সূত্র জানায়, নির্বাচনী মাঠে দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত না ঘটাতে প্রতিদিন রাতের সব সাংগঠনিক কার্যক্রম শেষ করে তিনি ময়মনসিংহে যেতেন। সেখানে স্বদেশ হাসপাতালে ডায়ালাইসিস সম্পন্ন করে ভোরেই এলাকায় ফিরে এসে আবারও রাজনৈতিক ও সাংগঠনিক কাজে যুক্ত হতেন।

শেষ দিনেও তিনি একইভাবে দায়িত্ব পালন শেষে চিকিৎসার জন্য ময়মনসিংহে যান। তবে এবার আর এলাকায় ফিরে আসা হয়নি। দায়িত্ববোধ, ত্যাগ ও নিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত রেখে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

তাঁর ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার-পরিজন ও সহকর্মীদের এই শোক সহ্য করার তাওফিক দান করেন—আমিন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper