
স্টাফ রিপোর্টার: মোঃ শামিম, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে প্রত্যাহার এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা থানার ঘেরাও এবং সড়ক অবরোধ করে।
পুলিশের আশ্বাসের পর প্রায় দুই ঘণ্টা পরে অবরোধ প্রত্যাহার করা হয়।