
জামালপুর জেলা প্রতিনিধি, মেহেদী হাসান হাবিব:
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের মানুষ নতুন স্বপ্নের অপেক্ষায়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এম রশিদুজ্জামান মিল্লাত। স্থানীয়রা তার নেতৃত্ব ও উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে আশাবাদী।
মিল্লাত এক জনসভায় বলেন, “অবহেলিত জামালপুর-১ কে একটি আধুনিক ও উন্নত মডেল জনপদ হিসেবে গড়ে তোলা আমার লক্ষ্য।” তিনি বিশেষভাবে পর্যটন খাতের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে মনোনিবেশ করবেন।
এলাকার ভোটার ও তৃণমূল নেতা-কর্মীরা তাকে বিশ্বাসযোগ্য নেতা হিসেবে উল্লেখ করেছেন, যিনি দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে জনগণের সুখ-দুঃখের সঙ্গী থেকেছেন।
বিশ্লেষকদের মতে, মিল্লাতের অভিজ্ঞতা ও উন্নয়নমুখী পরিকল্পনা জামালপুরের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার নেতৃত্বে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা, কৃষি, শিক্ষা ও পর্যটন খাতের উন্নয়নের মাধ্যমে জেলা সমৃদ্ধির পথে এগোবে।