
স্টাফ রিপোর্টার: মিজানুর রহমান
দিনাজপুরের বোচগঞ্জে ৪ নং আটগাঁ ইউনিয়ন পরিষদের হলরুমে জাতীয় কৃষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান তুরীন তানভীর চৌধুরী বিতু, ৭ নং ওয়ার্ডের মেম্বার গোলাপ, ৪ নং আটগাঁ ইউনিয়ন পরিষদের সহকারী কৃষি কর্মকর্তা লিমা আক্তার এবং ইউনিয়ন পরিষদের সদস্য মাহাবুব আলম।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সমন্বয়ক পরিশদের সভা প্রধান নিশিকান্ত সরকার, হাটমাধবপুর শাখার সিডিএর ম্যানেজার শাহিনা খাতুন এবং কৃষিবিদ অরবিন্দু বর্মন। বোচগঞ্জ ইউনিট ম্যানেজার মিস্টার ফিলিমন রায়সহ অন্যান্য সদস্যবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কৃষকের অবদান, চ্যালেঞ্জ এবং আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। রেলি ও আলোচনা সভার মাধ্যমে স্থানীয় কৃষক সমাজকে উদযাপন অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়।