1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জগন্নাথপুর উপজেলায় ৩৭ টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতির রঙে উৎসবের আমেজ - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৭:০৯|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

জগন্নাথপুর উপজেলায় ৩৭ টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতির রঙে উৎসবের আমেজ

শাহ্ ফুজায়েল আহমেদ
  • আপলোডের সময় : সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫,
জগন্নাথপুর উপজেলায় ৩৭ টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতির রঙে উৎসবের আমেজ
জগন্নাথপুর উপজেলায় ৩৭ টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতির রঙে উৎসবের আমেজ

জগন্নাথপুর উপজেলায় ৩৭ টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতির রঙে উৎসবের আমেজ

শাহ্ ফুজায়েল আহমেদ
নির্বাহী সম্পাদক আমার সকাল ২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়ার দুর্গাপূজা, পূজাউপলক্ষে আনন্দ উৎসব পালনের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন। সনাতন ধর্মালম্বীদের সকল উৎসবের মধ্যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গাপূজ। ঢাকঢোলের শব্দে উৎসবের আমেজ নিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এ বছরের দুর্গোৎসব। জগন্নাথপুর উপজেলার পৌরসভাধীন পৌর এলাকায় ৭ টি,পূজা মন্ডপ এবং ৮ টি ইউনিয়নে ৩০ টি পূজামণ্ডপ, উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৩৭ টি মন্দির-মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। মাটির প্রলেপে ফুটে উঠছে দেবী দুর্গার অবয়ব, শীঘ্রই শিল্পীদের তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠবে প্রতিটি প্রতিমা।

উপজেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। পাশাপাশি তারা প্রতিমা নির্মাণ ও রঙের কাজে মনোনিবেশ করেছেন।

২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হবে। এ বছর দেবী দুর্গা গর্জনরত সিংহে চড়ে আগমন করবেন এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে পালকীতে করে গমন করবেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বীজন কুমার দেব, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে স্থানীয় পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। সদস্য সচিব বিভাষ দেব, পৌর কমিটির আহ্বায়ক প্রদীপ সূত্রধর, সদস্য সচিব দীপক কুমার দেব, সাংবাদিক অমিত দেব, বাচ্চু রায়, খোকন সূত্রধর, জানান উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় এবার পূজার উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, উপজেলার সকল পূজা মন্ডপে জগন্নাথপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নজরদারি থাকবে, সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য থানা পুলিশের ইমারজেন্সি টহল টিমের পাশাপাশি নারী এবং পুরুষ আনসার সদস্যগণ উপজেলা সকল পূজা মণ্ডপে সার্বক্ষণিক অবস্থান করে পূজা মন্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

শারদীয় দুর্গাপূজা ঘিরে এখন জগন্নাথপুর উপজেলা জুড়ে বইছে আনন্দ-উচ্ছ্বাসের উৎসবের বাতাস।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper