1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জগন্নাথপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি, পথসভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৩:৫৫|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

জগন্নাথপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি, পথসভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : বুধবার, অক্টোবর ২৯, ২০২৫,
জগন্নাথপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি, পথসভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

জগন্নাথপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি, পথসভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

শাহ্ ফুজায়েল আহমদ নির্বাহী সম্পাদক আমার সকাল ২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে বিশাল র‍্যালি, পথসভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টোবর, মঙ্গলবার দুপুরে উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, জগন্নাথপুর-শান্তিগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমদ এর নেতৃত্বে হাজারো নেতাকর্মী অংশগ্রহণে বিশাল র‍্যালি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে পথসভায় মিলিত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম।
সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন ও পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে কয়ছর এম আহমদ বলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শেই আমাদের এগিয়ে যেতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম জগন্নাথপুরের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। আমি এই আসনের মানুষের জন্য কাজ করতে চাই—তাই আপনাদের সমর্থন ও ধানের শীষে ভোট চাই।”

তিনি আন্দোলন-সংগ্রামে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং যুবসমাজকে গণতন্ত্র ও অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, এবং উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

এছাড়াও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা, পৌর, ইউনিয়ন ও ইউনিট পর্যায়ের বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প।
এ ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডাঃ সৈয়দ মারজান, ডাঃ শহিদ্দুল্লাহ, ও ডাঃ মান্না দে। দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে প্রায় দেড় শতাধিক অসহায় মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

উৎসবমুখর এ আয়োজনকে ঘিরে জগন্নাথপুরে দিনজুড়ে ছিল যুবদল নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য, উচ্ছ্বাস ও ঐক্যের দৃঢ় প্রকাশ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper