1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জগন্নাথপুরে মৎস্যজীবী সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ১১:০৫|
ব্রেকিং নিউজ:
ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ

জগন্নাথপুরে মৎস্যজীবী সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫,
জগন্নাথপুরে মৎস্যজীবী সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান
জগন্নাথপুরে মৎস্যজীবী সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান

জগন্নাথপুরে মৎস্যজীবী সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান

শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক আমার সকাল ২৪

“জলবায়ু সহনশীল মাছ চাষে, জীবন জীবিকায় সমৃদ্ধি আসে’’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্য চাষি ও মৎস্যজীবী সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান অনুষ্ঠান পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নে এবং প্রকল্প কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারীজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে এ লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকতুল্লাহ,’র সভাপতিত্বে এবং এফএও ফিল্ড কো-অর্ডিনেটর ড: শফি উল্লাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা মৎস্য অফিসার ড: আল মিনান নূর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ্, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, এফএও ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট জিয়াউল হক ও প্রজেক্ট সাপোর্ট এসিসটেন্ট ফারজানা আক্তার। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মো: আল-আমীন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলার প্রায় চার শত জন মৎস্যজীবি, মৎস্যচাষী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রী এবং সাংবাদিক বৃন্দ। উক্ত সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। সভায় উপস্থিত মৎস্যজীবী ও মৎস্য চাষীদের মধ্যে হাওর ও বিলের দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মেনে চলার কথা বলা হয়। সভায় জলবায়ু পরিবর্তন ও সহনশীলতা সম্পর্কিত সচেতনামূলক নাটিকা, গান, চিত্রাংকন ইত্যাতদি প্রদর্শন করে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত কোমলমতি। আলোচনস সভার পূর্বে উপজেলা চত্বর থেকে র‍্যালি শুরু হয়ে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম এ গিয়ে শেষ হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper