প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ১২:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ণ
জগন্নাথপুরে নবাগত ইউএনও ইসলাম উদ্দিনের যোগদান, দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

জগন্নাথপুরে নবাগত ইউএনও ইসলাম উদ্দিনের যোগদান, দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক
জগন্নাথপুর উপজেলা, সুনামগঞ্জ—এ বহু প্রত্যাশিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মোঃ ইসলাম উদ্দিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাতটায় তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
এ সময় বদলিজনিত কারণে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ নবাগত ইউএনও ইসলাম উদ্দিনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন এবং দাপ্তরিক সকল কাগজপত্র বুঝিয়ে দেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কাউসার আহমেদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
নবাগত ইউএনও ইসলাম উদ্দিন দায়িত্ব গ্রহণের মাধ্যমে জগন্নাথপুর উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)