1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জগন্নাথপুরে দরিদ্র ও পথশিশুদের জন্য ‘স্বপ্নজয়ী পাঠশালা’তে বেঞ্চ, খাদ্য ও শীতবস্ত্র বিতরণ - আমার সকাল ২৪ |
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৪৫|
ব্রেকিং নিউজ:
দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় রাজশাহীর তানোরে জিওলমারি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বরগুনায় মাদক কারবারি আটক স্বল্প খরচে আধুনিক রোগ নির্ণয় সেবা দিচ্ছে “ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির ওপর হামলা: প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় গ্রেফতার লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু মাগুরার শ্রীপুরে তেলের সংকট, বিপাকে যানবাহন চালকরা শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন প্রটোকল ভেঙে কৃষকের মাঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত

জগন্নাথপুরে দরিদ্র ও পথশিশুদের জন্য ‘স্বপ্নজয়ী পাঠশালা’তে বেঞ্চ, খাদ্য ও শীতবস্ত্র বিতরণ

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫,
জগন্নাথপুরে দরিদ্র ও পথশিশুদের জন্য ‘স্বপ্নজয়ী পাঠশালা’তে বেঞ্চ, খাদ্য ও শীতবস্ত্র বিতরণ
জগন্নাথপুরে দরিদ্র ও পথশিশুদের জন্য ‘স্বপ্নজয়ী পাঠশালা’তে বেঞ্চ, খাদ্য ও শীতবস্ত্র বিতরণ

জগন্নাথপুরে দরিদ্র ও পথশিশুদের জন্য ‘স্বপ্নজয়ী পাঠশালা’তে বেঞ্চ, খাদ্য ও শীতবস্ত্র বিতরণ

শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দরিদ্র ও পথশিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী শিক্ষা প্রতিষ্ঠান ‘স্বপ্নজয়ী পাঠশালা’

এরই ধারাবাহিকতায় আজ (—) সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০২৫–২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় স্বপ্নজয়ী পাঠশালার শিক্ষার্থীদের মাঝে উঁচু–নিচু বেঞ্চ বিতরণ করা হয়।

এছাড়াও মানবিক সহায়তার অংশ হিসেবে পাঠশালার শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে ৫০ প্যাকেট শুকনো খাবার এবং শীতবস্ত্র হিসেবে ৫০টি কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক তাজউদ্দিন, শাহজাহান মিয়া, হুমায়ুন কবির, রিয়াজ রহমান, শাহ্ ফুজায়েল আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষার আওতায় আনতে ‘স্বপ্নজয়ী পাঠশালা’ একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ। তারা পাঠশালাটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট লেখক, গবেষক ও সমাজসেবক সাগরিকা নাসরিন-এর ভূয়সী প্রশংসা করে বলেন, ব্যক্তিগত উদ্যোগ ও মানবিক চেতনা থেকেই তিনি এই পাঠশালা গড়ে তুলেছেন, যা আজ বহু দরিদ্র ও পথশিশুর স্বপ্নের ঠিকানা হয়ে উঠেছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ বলেন,
“স্বপ্নজয়ী পাঠশালা শুধু একটি স্কুল নয়, এটি একটি মানবিক আন্দোলন। এখান থেকে শিক্ষা নিয়ে শিশুরা সমাজে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে—এই প্রত্যাশা আমাদের সকলের।”

তিনি আরও বলেন, জগন্নাথপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের পাঠশালা স্থাপন করা গেলে দরিদ্র ও পথশিশুদের ঝরে পড়া রোধ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও জগন্নাথপুর উপজেলার সকল ইউনিয়নে ‘স্বপ্নজয়ী পাঠশালা’ স্থাপনের দাবি জানান এবং এ বিষয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে এই পাঠশালার কার্যক্রম আরও বিস্তৃত হবে।

অনুষ্ঠানের শেষাংশে স্বপ্নজয়ী পাঠশালা জগন্নাথপুর উপজেলার পরিচালক সোনিয়া আক্তার সকল অতিথি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,
“এই পাঠশালা আমাদের একার নয়—এটি সমাজের সকল মানুষের। আপনারা পাশে থাকলে আমরা আরও অনেক শিশুর মুখে হাসি ফোটাতে পারব।”

শেষে অতিথিবৃন্দ স্বপ্নজয়ী পাঠশালার সার্বিক সাফল্য কামনা করেন এবং এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper