
শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বিভিন্ন এলাকায় আজ (১ ফেব্রুয়ারি) গণসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন দুইবারের সফল সাবেক মেয়র আলহাজ্ব আক্তার হোসেন।
দুপুর ২:৩০ মিনিটে শুরু হওয়া এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের ‘তালা’ প্রতীকের পক্ষে জনসমর্থন বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা।
কর্মসূচিতে উপস্থিত থাকবেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন, লে. কর্নেল সৈয়দ আলী আহমদ, মেজর (অব.) সৈয়দ আলী আসফাক সামী এবং উপজেলার অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ। আয়োজকদের আশা, তাঁদের সম্মিলিত উপস্থিতিতে কর্মসূচিটি ব্যাপক জনসম্পৃক্ততা লাভ করবে।
উক্ত গণসংযোগের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ, মতামত গ্রহণ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরার পরিকল্পনা রয়েছে। সকল ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করা হয়েছে।