শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক
সুনামগঞ্জের জগন্নাথপুরে সারাদেশের মতো শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত প্রথম দিনে উপজেলায় মোট ৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮টি কেন্দ্রে মোট ১,৩৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৪৪ জন ছাত্র এবং ৯৩২ জন ছাত্রী। প্রথম দিনে অনুপস্থিত ছিল ১৭ জন—যার মধ্যে ৭ জন ছাত্র ও ১০ জন ছাত্রী।
অন্যদিকে, ১৮টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ২টি কেন্দ্রে মোট ৬২৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২৮৪ জন ছাত্র ও ৩৪০ জন ছাত্রী। এই শাখায় অনুপস্থিত ছিল ১০ জন—৬ জন ছাত্র ও ৪ জন ছাত্রী।
এছাড়া কারিগরি শাখায় ২টি প্রতিষ্ঠান থেকে ১টি কেন্দ্রে ১৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৫৪ জন ছাত্র ও ৭৯ জন ছাত্রী। এ শাখায় অনুপস্থিত ছিল ৪ জন ছাত্রী।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকতউল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন এবং জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অরূপ রায় জানান, উপজেলায় মোট ২,১৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে ৩১ জন অনুপস্থিত থাকলেও সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।