
মোঃ সুজন মিয়া
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ “প্রবাসী সম্মাননা” প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) পবিত্র ১৪ রমাদান জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ মাহিমা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে আলো মিডিয়া গ্রুপ, ঢাকা।
অনুষ্ঠানে আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানুর সভাপতিত্বে এবং দৈনিক আজকের জনকথা পত্রিকার বার্তা সম্পাদক ও সৈয়দপুর আদর্শ কলেজের প্রভাষক জাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ তাজ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী এম এ কাদির। প্রধান আলোচক ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার স্পেশাল ব্রাঞ্চের সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, জগন্নাথপুর রিপোর্টার ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহ্ ফুজায়েল আহমদ, সমাজসেবক ও রাজনীতিবিদ ফারুক আহমদ, ব্যবসায়ী সমাজসেবক ও শিক্ষানুরাগী ছিলিক আহমদ পীর, ব্র্যাক প্রবাসবন্ধু ফোরাম জগন্নাথপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা শেখ ফজর আলী, সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা সুহেল আহমদ, অলটাইম ক্লিন জগন্নাথপুর সামাজিক সংগঠনের সভাপতি মোঃ শাহজাহান মিয়া, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের ব্যবসায়ী মইন উদ্দিন এবং আজকের জনকথা পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ আবু মিয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আজকের জনকথা পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল হাই, মাহিমা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের স্বত্বাধিকারী মোঃ মকবুল হোসেন ভূইঁয়া, সমাজসেবক ও মানবাধিকার কর্মী মোঃ কয়েছ মামুন, মোঃ আলামিন, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ইন্সট্রাক্টর রাশিদ আহমদ চৌধুরী মুরাদ, জগন্নাথপুর থানার স্পেশাল ব্রাঞ্চের পুলিশ শহিদুল ইসলাম মিঠু, মোঃ মাহবুব মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ইরাক প্রবাসী আবুল হোসেন ভূইঁয়া এবং পর্তুগাল প্রবাসী মোঃ জুয়েল মিয়াসহ কয়েকজন গুণী ব্যক্তিকে আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ “প্রবাসী সম্মাননা” প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি, উদ্বোধক, প্রধান আলোচক ও বিশেষ অতিথিরা আলোকিত সমাজ বিনির্মাণে ও দেশের কল্যাণে ধারাবাহিক অবদান রাখার জন্য আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক আহমেদ হোসাইন ছানুর ভূয়সী প্রশংসা করেন।
সম্মাননা প্রাপ্ত অতিথি ও প্রবাসীরা আলো মিডিয়া গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের সভাপতি আহমেদ হোসাইন ছানু উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রবাসীরা জাতির গর্বিত সন্তান। তাদের প্রেরিত রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই দেশপ্রেমিক প্রবাসীদের যথাযথ মূল্যায়ন করা আমাদের সকলের দায়িত্ব।”
তিনি অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য রংপুরের কৃতি সন্তান কবি ও গীতিকার মোঃ জাবেদুল ইসলামের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রবাসীদের সুস্বাস্থ্য ও সার্বিক সফলতা কামনা করেন।
পরিশেষে মোনাজাত ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।