
শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদকঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনন্দঘন ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানটি শুক্রবার বিকেল ৪টায় ছাতক কোর্ট রোডস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজার সভাপতিত্বে এবং সদস্য সচিব খালেদ মিয়ার সঞ্চালনায় সভার শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত সাংবাদিকরা পারস্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনী কেবল আনন্দ ভাগাভাগির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা, ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, উপজেলা প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সুষ্ঠু ও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন আয়োজন করে নতুন কমিটি গঠন করা হবে।
সভায় বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য ও সাংবাদিক সাকির আমীন, প্রভাষক মোশাররফ হোসেন, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, লুৎফুর রহমান শাওন, ফজল উদ্দিন, শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, মাহমুদ আলম, মোশাহিদ আলী, সাজ্জাদ মাহমুদ মনির, অজিত কুমার দাশ, হাকীম ফারুক আহমদ নোমান, তাজিদুল ইসলাম, আশফাকুর রহমান সায়েম, আবু বক্কর চৌধুরী, জুনেদ আহমদ রুনু, দিলোয়ার হোসেন, জানে আলম, জামরুল ইসলাম রেজা, লোকমান আহমদ এবং জাহাঙ্গীর আলম মেহেদীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সর্বশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।