
তামজীদ, ছাগলনাইয়া প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের এমপি প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু।
সভায় তিনি বলেন, “কৃষক ভাইদের কৃষি ঋণ পরিশোধে সহায়তার ব্যবস্থা গ্রহণ, মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু এবং মসজিদের হুজুরদের বেতন-ভাতার বিষয় বাস্তবায়নের চেষ্টা করা হবে। ছাগলনাইয়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে আমার অগ্রাধিকার।”
তিনি উপস্থিত সবাইকে বিভ্রান্তিকর অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।