
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের চৌগাছায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টায় চৌগাছা উপজেলা পরিষদ ও চৌগাছা পৌরসভার উদ্যোগে এবং জুলাই শহীদ জাবির আল-আমিন স্মৃতি সংসদর সহযোগিতায় এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত এই সংসদ সদস্য উদ্বোধনী বক্তব্যে বলেন, সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আহসানুল মিজান রুমী, চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, পৌর আমীর মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি ডা. জিল্লুর রহমান, প্রেসক্লাবের সেক্রেটারি মো. আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক এম এ রহিম, পৌরসভার সহকারী প্রকৌশলী রুহুল আমিন, সাবেক কাউন্সিলর মো. আব্দুর রহমানসহ পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ।
উদ্বোধনের পর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।