জাহিদুল ইসলাম (জাহিদ)
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে “ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপ”-এর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ফুটভলি এ্যাসোসিয়েশন-এর আয়োজনে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির যৌথ সহযোগিতায় রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের নতুন স্টেডিয়ামে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রঙিন বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার ও চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির সভাপতি গৌতম কুমার বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ ও যুবসমাজ খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে তারা কখনোই মাদক বা অন্যায় পথে জড়িয়ে পড়বে না। তিনি ফুটভলি খেলাটির জনপ্রিয়তা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করে যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, আজম আলী খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সামিউল ইসলাম লিটন, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, ক্রীড়া সংগঠক বদিউজ্জামান বুধু এবং চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল।